Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অবিরল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবি-নশ্বর, অবি-নাশী
(p. 48) abi-naśbara, abi-nāśī (-শিন্) বিণ. অমর; অক্ষয়; শাশ্বত; ধ্বংস মৃত্যু বা ক্ষয় নেই এমন (অবিনশ্বর আত্মা, অবিনশ্বর কীর্তি)। [সং. ন + বি + নশ্বর, ন + বি + নাশিন্]। 33)
অবি-শঙ্ক
(p. 49) abi-śaṅka বিণ. শঙ্কাহীন, ভয়হীন, নির্ভীক। [সং. ন + বিশঙ্কা]। অবি-শঙ্কিত বিণ. ভয়হীন, নির্ভীক (অবিশঙ্কিত চিত্তে)। 20)
অবি-সংবাদ
(p. 49) abi-sambāda বি. বিরোধের অভাব, অবিরোধ, বিবাদহীনতা; মিলন। [সং. ন + বিসংবাদ]। অবি-সংবাদিত বিণ. (যে বিষয়ে) বিরোধ বা মতভেদ নেই এমন, সর্বসম্মত (অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব)। অবি-সংবাদী (-দিন্) বিণ. অবিরোধী। স্ত্রী. অবি-সংবাদিনী। অবি-সংবাদে ক্রি-বিণ. নির্বিবাদে, অবাধে; বিনা প্রতিবাদে। 28)
অবি-স্মরণীয়
(p. 49) abi-smaraṇīẏa বিণ. বিস্মৃত হওয়া যায় না বা ভোলা যায় না এমন (অবিস্মরণীয় ঘটনা)। [সং. ন + বিস্মরণীয়]। 30)
অবিকল
(p. 48) abikala বিণ. 1 বিকল বা অঙ্গহীন নয় এমন; 2 অবিকৃত, পূর্ণাঙ্গ; 3 যথাযথ। ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু (অবিকল বর্ণনা করা)। [বাং. অ + বিকল]। 8)
অবিচ্ছেদ
(p. 48) abicchēda বি. 1 বিচ্ছেদের অভাব; 2 অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. 1 অবিভক্ত, অখণ্ড; 2 অবিরাম, বিরতিহীন; 3 ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]। অবিচ্ছেদী (-দিন্) বিণ. বিচ্ছেদহীন; ভেদহীন। অবিচ্ছেদে ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)। অবিচ্ছেদ্য বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)। 19)
অবিদ্বান
(p. 48) abidbāna বিণ. পণ্ডিত নয় এমন, বিদ্যাহীন; মূর্খ (অবিদ্বান ব্যক্তির বিদ্যার ভান)। [সং. ন + বিদ্বান্]। 26)
অবিনীত
(p. 48) abinīta বিণ. বিনীত বা বিনয়ী নয় এমন, নম্র নয় এমন; উদ্ধত; অশিষ্ট (অবিনীত আচরণ)। [সং. ন + বিনীত]। স্ত্রী. অবিনীতা। 35)
অবিন্যস্ত
(p. 48) abinyasta বিণ. বিন্যস্ত বা সাজানো নয় এমন, অগোছালো, এলোমেলো (অবিন্যস্ত চুল, অবিন্যস্ত ঘর)। [সং. ন + বিন্যস্ত]। বি. ̃ তা, অবিন্যাস।
অবিবেচনা
(p. 49) abibēcanā বি. বিবেচনার অভাব, বিচারবুদ্ধির অভাব; অন্যায় বা ভুল বিবেচনা। [সং. ন + বিবেচনা]। ̃ প্রসূত বিণ. বিচার বা বিবেচনা না করে করা হয়েছে এমন; হঠকারী (অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত)। 7)
অবিভক্ত
(p. 49) abibhakta বিণ. 1 ভাগ করা হয়নি এমন (অবিভক্ত সম্পত্তি); 2 অখণ্ডিত, সম্পূর্ণ (অবিভক্ত ভারত)। [সং. ন + বিভক্ত]। 8)
অবিরল
(p. 49) abirala বিণ. বিরামহীন, ফাঁকহীন (অবিরল ধারায় বৃষ্টি); নিরন্তর, অজস্র। ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে (' তোর চক্ষে অবিরল বহে বারিধারা': দে. সে)। [সং. ন + বিরল]। 15)
অবিরাম
(p. 49) abirāma বিণ. বিরাম নেই এমন, বিরতি বা ফাঁক নেই এমন; থামে না এমন। ক্রি-বিণ. সর্বদা, সতত, ক্রমাগত (অবিরাম বয়ে চলেছে)। [সং. ন + বিরাম]। 16)
অবিলম্ব
(p. 49) abilamba বি. বিলম্বের অভাব; ত্বরা, শীঘ্রতা। বিণ. বিলম্বহীন, দ্রুত, তাড়াতাড়ি। [সং. ন + বিলম্ব]। অবিলম্বিত বিণ. ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)। অবিলম্বে ক্রি-বিণ. দেরি না করে, তাড়াতাড়ি। 19)
নাশ
(p. 454) nāśa বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু। [সং. √ নশ্ + অ]। ̃ ক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)। ̃ কতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত। ̃ কতা-মূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক। ̃ ন বি. নাশ করা। বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)। নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন। নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)। নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)। 87)
বিমিশ্র
(p. 621) bimiśra বিণ. মিশ্রিত (অবিমিশ্র)। [সং. বি + মিশ্র]। ̃ ণ বি. মিশানো, একত্রকরণ (রক্তবিমিশ্রণ)। 71)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660013
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273325
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876618
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161860
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934829
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870588
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737050
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679385

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us