Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(নৌকোর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
ছেঁচা1
(p. 304) chēn̐cā1 ক্রি. জল তুলে ফেলা (নৌকোর জল ছেঁচা)। [সেচা দ্র]। 126)
ঠেকা
(p. 350) ṭhēkā ক্রি. 1 ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); 2 বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); 3 বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); 4 গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); 5 উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); 6 ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। বি. 1 সংকট (ঠেকার কাজ চালানো); 2 স্পর্শ (ঠেকা লাগা); 3 গানে তবলার সংগত; 4 ঠেক, ঠেকনা; 5 (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। বিণ. 1 স্পৃষ্ট; 2 সংকটাপন্ন; 3 বাধাপ্রাপ্ত; 4 উপনীত; 5 বিবেচিত। [বাং. ঠেক + আ]। ̃ ঠেকি বি. পরস্পর স্পর্শ। ̃ নো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)। 57)
ডুব
(p. 357) ḍuba বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব প্রাকৃ. √ বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু - ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি - ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। 34)
বান-চাল
(p. 599) bāna-cāla বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]। 12)
বেহাল
(p. 642) bēhāla বি. 1 দুর্দশা, দুরবস্হা; 2 নিয়ন্ত্রণের অসাধ্য অবস্হা; 3 বিশৃঙ্খলা। বিণ. 1 দুর্দশাগ্রস্ত; 2 নিয়ন্ত্রণের অসাধ্য (নৌকোর বেহাল অবস্হা); 3 বিশৃঙ্খল (বিদ্যুতের বেহাল অবস্হা)। [ফা. বে + আ. হাল]। 63)
ভেড়া1, ভিড়া
(p. 670) bhēḍ়ā1, bhiḍ়ā ক্রি. 1 লগ্ন হওয়া ('কূলে এসে ভিড়ে': রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। 29)
মধ্যে
(p. 676) madhyē বি 1 মধ্যস্হলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)। 98)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
সর-সর
(p. 817) sara-sara অব্য. দ্রুতগতিবোধক ধ্বন্যাত্মক শব্দ (নৌকো সরসর করে চলছে)। [ধ্বন্যা.]। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659896
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273157
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161554
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934760
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736983
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679253

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us