Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বাতিক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
চাগা
(p. 281) cāgā ক্রি. 1 সতেজ বা প্রবল হয়ে ওঠা; 2 জেগে ওঠা, উদিত হওয়া, উদ্রিক্ত হওয়া (বাতিক চাগিয়েছে)। [ প্রাকৃ. চঙ্গ]। ̃ নো 1 চাগা; উত্তেজিত করা; উদ্রিক্ত করা, জাগিয়ে তোলা; 2 ওঠানো, তোলা ('দে হাওয়া চাগিয়ে কাপড়': নজরুল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 72)
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
জ্বলা
(p. 331) jbalā ক্রি. 1 পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); 2 প্রদীপ্ত হওয়া ('সেখানে দুচোখে জ্বলে তারা': বিষ্ণু); 3 আলোকদান করা (বাতি জ্বলে); 4 জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); 5 জ্বালা করা (বুক জ্বলে গেল); 6 অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। বি. উক্ত সব অর্থে। বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]। 30)
ঝাঁকা2, ঝাঁকানো
(p. 334) jhān̐kā2, jhān̐kānō ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)। বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)। [বাং. √ ঝাঁক্ + আ, নো]। ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। বি. বিণ. উক্ত অর্থে। ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।
বাত2
(p. 596) bāta2 বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্হ ধাতুবিশেষ (বাতপিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। ̃ কর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু। ̃ গ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। ̃ রক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। ̃ ল বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত। 34)
বাতন্দোলিত
(p. 596) bātandōlita বিণ. বাতাসে আন্দোলিত হচ্ছে বা দুলছে এমন (বাতান্দোলিত বৃক্ষশাখা)। [সং. বাত2 + আন্দোলিত]। 41)
বাতাস
(p. 596) bātāsa বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)। [সং. বাত-তু. হি. বতাস্]। বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা। 47)
বাতাহত
(p. 596) bātāhata বিণ. প্রবল বায়ুর দ্বারা আহত বা আন্দোলিত (বাতাহত লতা)। [সং. বাত2 + আহত]। 50)
বাতিক
(p. 596) bātika বি. 1 বায়ু রোগ; 2 বাত বা বায়ু থেকে আগত; 3 (বাং.) বাই, পাগলামি (বাতিকগ্রস্ত); 4 (বাং.) খ্যাপাটে ভাব, ছিট; 5 প্রবল শখ (বেড়ানোর বাতিক)। বিণ. বাত বা বায়ু থেকে উত্পন্ন; বায়ুজনিত। [সং. বাত + ইক]। ̃ গ্রস্ত বিণ. বাতিকযুক্ত; খ্যাপাটে। 52)
সরা2
(p. 818) sarā2 ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659909
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273173
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876447
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161566
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934769
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870539
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736988
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us