Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বাহির) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাজ
(p. 178) kāja বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ̃ কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ̃ পাগল, ̃ পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত। 20)
ঘোড়-গাড়ি
(p. 272) ghōḍ়-gāḍ়i বি. ঘোড়ায় টানা গাড়ি; ঘোড়ার গাড়ি। [বাং. ঘোড়া (বাহিত) + গাড়ি]। 8)
চতুর্দোলা, চতুর্দোল
(p. 277) caturdōlā, caturdōla বি. চারজনে বয়ে নেয় এমন শিবিকাবিশেষ। [সং. চতুর্ (বাহিত) + দোলা, দোল]। 15)
বাহির
(p. 605) bāhira বি. 1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 1 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও. বাহির]। বাহিরে বি. (সাধু.) 1 (অধি-7মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে); 2 অন্য স্হানে (ঘরে-বাহিরে)। অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)। 48)
বাহিরা
(p. 605) bāhirā ক্রি. (পদ্যে) বাহিরানো, বাইরে বেরোনো (বাহিরিল)। [বাং.বাহির + আ]। ̃ নো ক্রি. বি. (পদ্যে) বহির্গত হওয়া, বাইরে যাওয়া ('তবু এনু বাহিরিয়া': স. দ.)। বিণ. উক্ত অর্থে। 49)
বেরনো, বেরোনো
(p. 641) bēranō, bērōnō ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।
বৈলক্ষণ্য
(p. 644) bailakṣaṇya বি. 1 প্রকারান্তর, ভাবের পরিবর্তন (গানের শেষেও তার মধ্যে কোনো বৈলক্ষণ্য দেখা গেল না); 2 প্রভেদ, পার্থক্য, ভিন্নতা (বাহির ও অন্তরের বৈলক্ষণ্য); 3 বিশেষত্ব, অসাধারণত্ব। [সং. বিলক্ষণ + য]। 67)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666181
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279533
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883516
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171380
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937840
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872408
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739754
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685187

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us