Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভ্যাসের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধো-দৃষ্টি
(p. 20) adhō-dṛṣṭi বি. 1 নীচের দিকে লক্ষ্য; 2 যোগ অভ্যাসের সময় নাসাগ্রভাগের প্রতি নিবদ্ধ দৃষ্টি। [সং. অধঃ+দৃষ্টি]। বিণ. উক্ত দুই অর্থে। 15)
অনু-শীলন
(p. 31) anu-śīlana বি. অভ্যাস বা চর্চা। [সং. অনু + √ শীলি + অন]। অনু-শীলনী বি. অনুশীলনের সহায়ক প্রশ্নাবলি। অনু-শীলনীয় বিণ. অনুশীলনের যোগ্য; অনুশীলন করা উচিত বা আবশ্যক এমন। অনু-শীলিত বিণ. অনুশীলন করা হয়েছে এমন; চর্চিত, চর্চা বা অভ্যাসের দ্বারা লব্ধ। 22)
অভ্যাস
(p. 55) abhyāsa বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত। 20)
চাঁদ-মারি
(p. 281) cān̐da-māri বি. ধনুর্বাণ বন্দুক প্রভৃতি ছোড়া অভ্যাসের জন্য স্হাপিত লক্ষ্য, নিশানা, target. [দেশি]। 43)
চিনি
(p. 290) cini বি. শর্করা, sugar. [চৈ. চি-নি-তু. হি. চীনী]। চিনি-পাতা দই চিনি-মেশানো দুধ দিয়ে তৈরি দই। চিনির বলদ (আল.) (বলদ যেমন মহাজনের চিনির বস্তা বহন করে অথচ তার স্বাদগ্রহণ করতে পারে না তেমনি) যে ব্যক্তি পরের সুখসমৃদ্ধির জন্য খেটে মরে অথচ নিজে তার কিছুমাত্র ভোগ করতে পারে না। যে খায় চিনি জোগান চিন্তামণি কোনো সত্ অভ্যাসের জন্য বা সত্ কাজের জন্য অর্থের বা উপায়ের ভাবনা ভাবতে হয় না, ভগবত্কৃপায় তা আপনিই জুটে যায়। 13)
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতি ও চালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2665981
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279392
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883310
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171190
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937742
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872355
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739663
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us