Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আমোদপ্রমোদ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাপ্তান1, কাপ্তেন
(p. 181) kāptāna1, kāptēna বি. 1 জাহাজের অধ্যক্ষ; 2 সেনাপতি; 3 খোলায়াড়দের প্রধান বা দলপতি; 4 (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। 63)
নিধুবন1
(p. 461) nidhubana1 বি. 1 রমণ, মৈথুন; 2 ক্রীড়াকৌতুক, আমোদপ্রমোদ। [সং. নি + ধুবন]। 33)
নির্দোষ
(p. 468) nirdōṣa বিণ. 1 দোষরহিত; 2 নিরপরাধ (নির্দোষ ব্যক্তির শাস্তি কাম্য নয়); 3 ত্রুটিশূন্য, নিখুঁত (নির্দোষ আচরণ); 4 আপত্তিকর নয় এমন (নির্দোষ আমোদপ্রমোদ, নির্দোষ কৌতুক)। [সং. নির্ + দোষ]। নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)। 65)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বহ্নি
(p. 590) bahni বি. অগ্নি, আগুন (চিতা বহ্নিমান)। [সং. √ বহ্ + নি]। ̃ জ্বালা বি. আগুনের শিখা, আঁচ বা তাপ। ̃ মান বিণ. জ্বলন্ত, প্রজ্বলিত। ̃ মিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ সংস্কার বি. শবদাহ। ̃ সখ বি. বায়ু। বহ্ন্যুত্-সব বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া। 3)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
রঙ্গ2
(p. 733) raṅga2 বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659938
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273222
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876504
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161648
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934792
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870559
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737005
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679292

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us