Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কপালি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আটকড়াইয়া, আটকপালিয়া, আটকপালে
(p. 85) āṭakaḍ়āiẏā, āṭakapāliẏā, āṭakapālē দ্র আট। 62)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
উঁচ-কপালে
(p. 119) un̐ca-kapālē বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া এ]। স্ত্রী. উঁচ-কপালি (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা। 7)
কপালি1
(p. 163) kapāli1 বি. 1 চৌকাঠের মাথা বা মাথার কাঠ, ঝনকাঠ; 2 (আঞ্চ.) খেজুর গাছের মাথার দিকের অংশ যেখান থেকে রস নির্গত হয়। [দেশি]। 9)
কপালি2
(p. 163) kapāli2 বি. 1 (ধীরবের ঔরসে এবং ব্রাহ্মণকন্যার গর্ভজাত) বাঙালি জাতিবিশেষ; 2 শণ-দড়ি প্রস্তুতকারক ও বিক্রয়কারী জাতি। [দেশি]। 10)
কপালিনী
(p. 163) kapālinī দ্র কপালী2। 11)
কপালিয়া, কপালে
(p. 163) kapāliẏā, kapālē বিণ. 1 ভাগ্যবান; 2 কপালযুক্ত (আটকপালিয়া, উঁচকপালে)। [সং. কপাল + বাং. ইয়া এ]। 12)
কপালী
(p. 163) kapālī (-লিন্) বি. মহাদেব। বিণ. 1 কপালধারী, কপালযুক্ত; 2 ভাগ্যবান। [সং. কপাল + ইন্]। কপালিনী বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত। বি. কালিকাদেবী। 13)
কাপালিক
(p. 181) kāpālika বি. 1 নরকপালধারী ও শ্মশানবাসী বামাচারী তান্ত্রিকবিশেষ, তান্ত্রিক সন্ন্যাসীবিশেষ; 2 কপালী বা কপালিজাতি, কৃষিজীবী হিন্দু জাতিবিশেষ। [সং. কপাল + ইক]। 59)
খট্বা
(p. 221) khaṭbā বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক। [সং. √খট্ + ব (ক্বন্) + আ]। ̃ ঙ্গ বি. 1 খাটের পায়া বা খুরা; 2 খট্বাঙ্গের মতো মুগুর; 3 আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র। ̃ ঙ্গ-ধর বি. শিব। ̃ রূঢ় বিণ. 1 নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; 2 (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন। 38)
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
ঝন-কাঠ, ঝন-কাট
(p. 334) jhana-kāṭha, jhana-kāṭa বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]। 25)
পোড়া
(p. 534) pōḍ়ā বি. ক্রি. পুড়া র চলিত রূপ। বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। [পুড়া দ্র]। ̃ কপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। 9)
ভাগ্যিস
(p. 660) bhāgyisa অব্য. কপালজোরে, ভাগ্য ভালো বলে, ভাগ্যগুণে (ভগ্যিস সে সময়মতো এসে পড়েছিল)। 25)
লালাটিক
(p. 760) lālāṭika বিণ. 1 ললাট বা কপালসম্বন্ধীয়; 2 ভাগ্যসম্বন্ধীয়; 3 ভাগ্যলব্ধ (লালাটিক প্রাপ্তিযোগ)। বি. ললাটভূষণ। [সং. ললাট + ইক]। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876726
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934900
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870627
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737106
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679494

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us