Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাজকর্মের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
ক্রিয়া
(p. 215) kriẏā বি. 1 কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); 2 শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); 3 অভ্যাস; 4 কৃত্য (নিত্যক্রিয়া); 4 আচার আচারব্যবহার; 5 পূজা; 6 (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb [সং. √ কৃ + অ + আ]। ̃ কর্ম বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ̃ কলাপ, ̃ কাণ্ড বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ̃ ন্বিত বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ̃ বাচক বিণ. (ব্যাক.) কার্যবোধক। ̃ বিধি বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ̃ বিশেষণ বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ̃ শীল বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ̃ সক্ত বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত। 14)
ডেবরা, ড্যাবরা
(p. 357) ḍēbarā, ḍyābarā বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]। 54)
ধান্দা, ধান্ধা
(p. 433) dhāndā, dhāndhā বি. 1 ধাঁধা, ধোঁকা; 2 সংশয়; 3 দৃষ্টিভ্রম; 4 কাজকর্মের সন্ধান বা ফিকির (কোন ধান্দায় এখানে এসেছ?)। [হি. ধন্ধা সং. দ্বন্দ্ব]। 42)
রাজ-ভাষা
(p. 741) rāja-bhāṣā বি. 1 নৃপতির বা শাসকজাতির মাতৃভাষা; 2 সরকারি কাজকর্মে ব্যবহৃত ভাষা, রাষ্ট্রভাষা; 3 (ইংরেজ আমলে) ইংরেজি ভাষা। [সং. রাজ4 + ভাষা]। 14)
সহযোগ
(p. 820) sahayōga বি. 1 সংযোগ, মিলন (নানাদ্রব্যসহযোগে); 2 (কাজকর্মে) পরস্পর সাহায্য, সহায়তা। [সং. সহ + √ যুজ্ + অ]। সহ-যোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)। সহ-যোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659974
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273286
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876560
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161761
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934816
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870581
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737027
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679348

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us