Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘরদোর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঝক-ঝক, ঝক-মক
(p. 334) jhaka-jhaka, jhaka-maka বি. 1 তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); 2 অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝক-ঝকানো, ঝক-মকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝক-ঝকানি, ঝক-মকানি বি. ঝকঝক করার ভাব। ঝক-ঝকে, ঝক-মকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)। 4)
ঝরঝর
(p. 334) jharajhara বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। 36)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
তক-তক
(p. 363) taka-taka বি. পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব বা অবস্হা (ঘরদোর তকতক করছে)। [ধ্বন্যা.]। তক-তকে বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন ও উজ্জ্বল; ঝকঝক করছে এমন; নির্মল ও উজ্জ্বল। 11)
পরিচ্ছন্ন
(p. 497) paricchanna বিণ. 1 পরিষ্কার, অমলিন (পরিচ্ছন্ন জামাকাপড়); 2 গোছানো, ফিটফাট (সবসময় ঘরদোর পরিচ্ছন্ন রাখে); 3 দুর্নীতিমুক্ত (পরিচ্ছন্ন প্রশাসন)। [সং. পরি + √ ছদ্ + ত]। বি. ̃ তা। 24)
পরিষ্কার
(p. 499) pariṣkāra বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 1 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত। 79)
বাষ্প, বাস্প
(p. 602) bāṣpa, bāspa বি. 1 তরল পদার্থের বায়বীয় অবস্হা; 2 ভাপ; 3 ধোঁয়া ('ঘরদ্বার মোর বাষ্পসমান, মন হল সব মিছে': রবীন্দ্র); 4 অশ্রু (বাষ্পপূর্ণ নয়ন, বাষ্পাকুল নয়ন); 5 (আল.) আভাসমাত্র (ব্যাপারটির বাষ্পও জানতাম না)। [সং. √ বাধ্ + প (নি.)]। ̃ পোত বি. বাষ্পচালিত জাহাজ বা স্টিমার। ̃ যান, ̃ রথ, ̃ শকট বি. বাষ্পচালিত গাড়ি; রেলগাড়ি। ̃ স্নান বি. (প্রধানত রোগপ্রতিকারের জন্য) সর্বাঙ্গে গরম ধোঁয়া বা ভাপ প্রয়োগ, vapour bath. বাষ্পাকুল বিণ. অশ্রুপূর্ণ (বাষ্পাকুল নয়ন)। বাষ্পায়ন বি. বাষ্পে পরিণত বা রূপান্তরিত করা। বাষ্পী-ভবন বি. বাষ্পে রূপান্তরিত বা পরিণত হওয়া। বাষ্পীয় বিণ. 1 বাষ্পসংক্রান্ত; 2 বাষ্পচালিত (বাষ্পীয় পোত)। 91)
মাজন
(p. 692) mājana বি. ঘসে ঘসে পরিষ্কার করা (ঘরদোর ঝাড়নমাজন); 2 প্রধানত দাঁত মাজার জন্য ব্যবহৃত গুঁড়ো। [বাং. √ মাজা 2 + অন]। 66)
মুছা, মোছা
(p. 710) muchā, mōchā ক্রি. বি. 1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা); 2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)। বিণ. উক্ত উভয় অর্থে। [ সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]। ̃ নো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659896
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273157
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161554
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934760
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736983
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679253

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us