Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চক্রাকারে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
কাঠিম
(p. 179) kāṭhima বি. সুতো জড়িয়ে রাখার জন্য কাঠের তৈরি ছোট চক্রাকার বস্তুবিশেষ, রিল বা নাটাই। [বাং. কাঠ + ইম]। 37)
গোলাকার, গোলাকৃতি
(p. 261) gōlākāra, gōlākṛti বিণ. চক্রাকার, বর্তুলাকার, গোল আকারযুক্ত, round. [সং. গোল3 + আকার, আকৃতি]। 2)
ঘুর
(p. 270) ghura বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ̃ ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ̃ পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ̃ পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ̃ পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)। 4)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
চক্কর
(p. 274) cakkara বি. 1 চাকা, চক্র; 2 আবর্ত; 3 চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর); 4 দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর); 5 ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি); 6 ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল); 7 কয়েকটি গ্রামের সমষ্টি। [সং. চক্র]। 17)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চক্রাকার
(p. 274) cakrākāra বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)। [সং. চক্র + আকার]। 20)
চরকি
(p. 279) caraki বি. 1 চক্রাকার আতশবাজিবিশেষ; 2 সুতা জড়াবার নাটাই; 3 মন্হনদণ্ডবিশেষ। [ফা. চর্খী]। 27)
চাক
(p. 281) cāka বি. 1 চক্র, চাকা, চক্রাকার বস্তু (কুমোরের চাক, ছোলার চাক); 2 মৌচাক (চাক-ভাঙা মধু)। [সং. চক্র]। 56)
চাকলা1
(p. 281) cākalā1 বি. চক্রাকার বা চাকার মতো টুকরো বা খণ্ড (আমের চাকলা)। বিণ. চক্রাকার, চাকার মতো (চাকলা দাগ)। [বাং. চাক + লা]। 64)
চাকা
(p. 281) cākā বি. 1 চক্র (গাড়ির চাকা); 2 চক্রাকার বস্তু (মাছের চাকা, ক্ষীরের চাকা)। বিণ. গোলাকার (চাকা চাকা দাগ)। [বাং. চাক + আ]। চাকা চাকা বিণ. গোল গোল, গোল খণ্ড খণ্ড। 66)
জিলাপি, (কথ্য) জিলিপি
(p. 326) jilāpi, (kathya) jilipi বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]। 9)
মালই-চাকি
(p. 700) māli-cāki বি. মানুষের হাঁটুর চক্রাকার হাড়, knee-cap, knee-pan। [সং. মালচক্র]। 79)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660079
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273392
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934875
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870602
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737077
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679436

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us