Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছাত্রকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবাসিক
(p. 99) ābāsika বি. 1 (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; 2 ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school. 13)
ছাত্র
(p. 304) chātra বি. শিক্ষার্থী; শিষ্য। [সং. ছত্র + অ]। বি. (স্ত্রী.) ছাত্রী। ̃ জীবন বি. পাঠ্যাবস্হা। ̃ নিবাস, ছাত্রাবাস বি. ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্হাযুক্ত স্হান, বোর়্ডিং, হস্টেল। ̃ বৃত্তি বি. 1 ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; 2 জলপানির পরীক্ষাবিশেষ। 17)
টিউ-শনি, টুই-শনি
(p. 343) ṭiu-śani, ṭui-śani বি. ছাত্রদের বাড়িতে গিয়ে কিংবা অন্যত্র গৃহশিক্ষকতা; গৃহশিক্ষকের কাজ (টিউশনি করে সংসার চালায়)। [ইং. tuition + বাং. ই]। 43)
ডিগ্রি
(p. 355) ḍigri বি. 1 বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্র্যাজুয়েট ছাত্রকে বা বিশিষ্ট পণ্ডিত বা বরেণ্য ব্যক্তিকে প্রদত্ত উপাধি (বি এ, ডি লিট ইত্যাদি); 2 (বিজ্ঞা. ও গণি.) তাপ ও কৌণিক পরিসরের পরিমাণ বা একক (নব্বই ডিগ্রি তাপ)। [ইং. degree]। 61)
পঠদ্দশা
(p. 486) paṭhaddaśā বি. ছাত্রজীবন, ছাত্রাবস্হা (পঠদ্দশায় বিবাহ)। [সং. পঠত্ (=পাঠে রত) + দশা]। 33)
বিক্ষোভ
(p. 605) bikṣōbha বি. 1 আলোড়ন, চাঞ্চল্য (চিত্তবিক্ষোভ, প্রবৃত্তির বিক্ষোভ); 2 অস্হিরতা, সংক্ষোভ (তরঙ্গ বিক্ষোভ); 3 বিশেষ অসন্তোষ ও তজ্জনিত প্রতিবাদ-আন্দোলন (ছাত্রবিক্ষোভ)। [সং. বি + ক্ষোভ]। বিক্ষোভ প্রদর্শন বি. অসন্তোষ প্রকাশের জন্য সমবেতভাবে বিক্ষোভ দেখানো। বিক্ষোভ মিছিল বি. অসন্তোষ প্রকাশের জন্য একত্রে যাত্রা। বিক্ষোভ সমাবেশ বি. বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত। 117)
বৃত্তি
(p. 633) bṛtti বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)। [সং. বৃত্ + তি]। ̃ জীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী। ̃ ভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী। ̃ মূলক বিণ. চাকুরিসংক্রান্ত। বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা। বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত। 64)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
ম্যাডাম
(p. 721) myāḍāma বি. 1 ভদ্রমহিলা 2 ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষায়িত্রী বা অধ্যাপিকাকে সম্বোধন। [ইং. madam]। 20)
সমা-বর্তন
(p. 808) samā-bartana বি. 1 প্রত্যাবর্তন; 2 ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে গার্হস্হ্যজীবনে প্রত্যাগমন; 3 (বাং) 'স্নাতক' ছাত্রগণকে উপাধি-বিতরণের সভা, convocation. [সং. সম্ + আবর্তন]। সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত। 103)
স্কলার-শিপ
(p. 846) skalāra-śipa বি. 1 (প্রধানত মেধাবী) ছাত্রদের প্রদত্ত বৃত্তি; 2 পাণ্ডিত্য। [ইং. scholarship]। 52)
হাতিয়ার
(p. 865) hātiẏāra বি. 1 হাতে বহনযোগ্য অস্ত্রশস্ত্র; 2 শিল্পকর্মের সহায় বা যন্ত্র (কারিগরের হাতিয়ার); 3 হাতের সাহায্যে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি; 4 (আল.) সংঘর্ষমূলক কাজের অঙ্গ বা যন্ত্র (ছাত্রসম্প্রদায় এই আন্দোলনের হাতিয়ার)। [হি. হথিয়ার]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660232
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273562
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876832
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162134
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934950
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870666
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737153
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679554

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us