Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জায়গাটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আনা-কানাচ
(p. 94) ānā-kānāca বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)। [দেশি]। 18)
খাল
(p. 226) khāla বি. 1 খাত, খাদ; 2 জলনালি, প্রণালী, canal; 3 নিম্নভূমি (জায়গাটায় খাল হয়ে জল জমেছে); 4 দেহের খিঁচুনি বা আড়ষ্টভাব, খিল (খাল ধরা) ; 5 ছাল, চামড়া (গায়ের খাল খুলে নেওয়া)। [সং. খল্ল]। ̃ বিল বি. জলাভূমি ও নিম্নভূমি; জলা (আমাদের গাঁয়ে খালবিল খুব কম)। 81)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
জানালা
(p. 322) jānālā বি. আলোবাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে ফাঁকা জায়গাবিশেষ, বাতায়ন, গবাক্ষ। [পো. janella]। 15)
জায়গা
(p. 322) jāẏagā বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। ̃ জমি বি. ভূ-সম্পত্তি। 52)
ধস-ধস
(p. 433) dhasa-dhasa বি. শিথিল বা আলগা ভাব; ধসে পড়ার ভাব (এই জায়গার মাটিটা ধসধস করছে)। [ধস দ্র]। ধস-ধসে বিণ. ধসকা, শিথিল। 10)
নরক
(p. 447) naraka বি. 1 (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; 2 (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); 3 শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। ̃ কুণ্ড বি. 1 বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; 2 (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্হান। নরক গুলজার (ব্যঙ্গে) 1 পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; 2 অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। ̃ যন্ত্রণা বি. 1 পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; 2 (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ স্হ বিণ. পাপের ফলে নরকে অবস্হিত বা নিক্ষিপ্ত। 65)
বাংলো
(p. 590) bāṃlō বি. (সচ. চারচালা ও একতলা) বাসভবনবিশেষ; খোলা জায়গাসমন্বিত চওড়া বারান্দাযুক্ত একতলা সরকারি বা বেসরকারি বাড়িবিশেষ। [হি. বাংলাইং. bungalow দ্বারা + প্রভাবিত]। 31)
বুড়া1
(p. 633) buḍ়ā1 ক্রি. (আঞ্চ.) 1 ডোবা (জলে বুড়েছে); 2 ভরে যাওয়া (জঙ্গলে জায়গাটা বুড়ে গেছে); 3 বুড়ানো। [হি. বুড়্না]। ̃ নো ক্রি. বি. ডুবানো; ভরে দেওয়া। বিণ. উক্ত উভয় অর্থে। 20)
ম্যাপ
(p. 721) myāpa বি. 1 মানচিত্র; 2 জমিজায়গার নকশা। [ইং. map]। 25)
যেখান
(p. 728) yēkhāna বি. যে স্হান (যেখান থেকে এসেছ)। [বাং. যে + খান সং. স্হান)। ̃ .কার বিণ. যে জায়গার, যে স্হানের। যেখান-সেখান বি. সকল স্হান, সব জায়গা, যে-কোনো জায়গা। যেখানে ক্রি-বিণ. যে জায়গায়; যে অবস্হায়। যেখানে-সেখানে ক্রি-বিণ. 1 সর্বত্র; 2 যেকোনো জায়গায়; 3 ইতস্তত (বইগুলো যেখানেসেখানে ছড়ানো)। 25)
সম্পত্তি
(p. 815) sampatti বি. 1 সম্পদ, বিভব, ঐশ্বর্য; 2 ধন; 3 (বাং.) বিষয়-আশয়, জায়গাজমি; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + তি]। ̃ শালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক। 2)
হাঁস
(p. 862) hām̐sa বি. স্হল ও জল দুই জায়গাতেই বিচরণক্ষম সুপরিচিত পাখিবিশেষ, হংস; লিপ্তপাদ জলচর পাখিবিশেষ। [সং. হংস]। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659929
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876486
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161622
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934784
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870552
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736997
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us