Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দানকারিতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
দায়ী
(p. 406) dāẏī (-য়িন্) বিণ. 1 দায়ক, প্রদানকারী (কষ্টদায়ী জীবনদায়ী); 2 (বাং. বিশেষ অর্থ) ঝুঁকি বা দায়িত্ব বর্তেছে এমন (এই কাজের জন্য আমি দায়ী নই); 3 দায়িক, অপরাধী (এই ভুলের জন্য কে দায়ী?); 4 জবাবদিহি করতে বাধ্য এমন। [সং. দায় + ইন]। দায়িত্ব বি. 1 দানকারিতা, দাতৃত্ব; 2 কর্তব্যভার (দায়িত্বপালন, সামাজিক দায়িত্ব); 3 ঝুঁকি (কাজের দায়িত্ব); 4 ভুলের বা অপরাধের দায়। দায়িত্ব-জ্ঞান বি. কর্তব্য সম্বন্ধে সচেতনতা। দায়িত্ব-বোধ - দায়িত্বজ্ঞান -এর অনুরূপ। দায়িনী বিণ. (স্ত্রী.) প্রদানকারিণী। 9)
দূতী
(p. 416) dūtī বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]। 62)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660475
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273817
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1877069
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162485
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935072
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870750
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737254
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679731

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us