Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুত্রস্হানীয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

নাতি1
(p. 454) nāti1 বি. 1 পৌত্র, পুত্রের পুত্র; 2 দৌহিত্র, কন্যার পুত্র; 3 পুত্রস্হানীয়ের বা কন্যাস্হানীয়ার পুত্র। [সং. নপ্তৃ]। ̃ জামাই, নাত-জামাই বি. নাতনির স্বামী। ̃ নি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা। ̃ বউ, নাতবউ বি. নাতির স্ত্রী। 10)
পুত্র
(p. 523) putra বি. 1 পুরুষসন্তান, ছেলে, তনয়; 2 পুত্রস্হানীয় ব্যক্তি। [সং. পুত্ + √ ত্রৈ + অ]। ̃ ক বি. 1 অতি অল্পবয়স্ক বালক; 2 পুত্র (অপুত্রক); 3 স্নেহের পাত্র। ̃ কা, পুত্রিকা বি. (স্ত্রী.) 1 কন্যাসন্তান, কন্যা, মেয়ে; 2 দত্তা কন্যা; 3 পুতুল। ̃ কাম বিণ. পুত্র লাভ করতে চায় এমন। স্ত্রী. ̃ কামা। ̃ বধূ বি. (স্ত্রী.) পুত্র বা পুত্রস্হানীয়ের স্ত্রী। পুত্রী বি. (স্ত্রী.) (কাব্যে) কন্যাসন্তান, মেয়ে ('যাও পুত্রী, ডাকো পুরোহিতে': রবীন্দ্র). পুত্রীয় বিণ. পুত্রসম্বন্ধীয়; পুত্রের নিমিত্ত। পুত্রেষ্টি বি. পুত্রকামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। 54)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
বাবা
(p. 600) bābā বি. 1 পিতা, জনক; 2 পুত্রস্হানীয়কে স্নেহসম্বোধন (না বাবা, ওখানে যেয়ো না); 3 সাধুসন্ন্যাসীর ও দেবতার উপাধিবিশেষ (পওহারি বাবা, বাবা তারকনাথ); 4 বৃহত্তর প্রবলতর বা ভীষণতর কিছু (এ তো কলম নয়, কলমের বাবা)। অব্য. বিরক্তি, বিতৃষ্ণা প্রভৃতি সূচক উক্তি (না বাবা, আর ওখানে যাচ্ছি না)। ['<' সং. বপ্র]। ˜ জি বি. 1 সাধুসন্ন্যাসীদের উপাধি; 2 পুত্রস্হানীয়ের সম্মানজনক উপাধিবিশেষ। ̃ জীবন বি. পুত্রস্হানীয়কে (বিশেষত জামাতাকে) স্নেহসম্বোধন। বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক। 12)
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
স্হান
(p. 849) shāna বি. 1 স্হল, জায়গা, ঠাঁই (স্হানত্যাগ, বাসস্হান); 2 অঞ্চল, দেশ, প্রদেশ (তীর্থস্হান, গোরস্হান); 3 আশ্রয় (কোথাও তার স্হান নেই); 4 আধার, পাত্র (ভরসাস্হান); 5 বিষয়, ক্ষেত্র (শোকস্হান, ভয়স্হান); 6 তীর্থ, পীঠ, অধিষ্ঠানক্ষেত্র (বাবা তারকনাথের স্হান); 7 পদ, পরিবর্ত (তত্স্হানে); 8 বাসস্হান, আলয়, আবাস (হিংস্র পশুর স্হান)। [সং. √ স্হা + অন]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন। ̃ পরিবর্তন বি. জায়গা-বদল; বাসস্হান-বদল। স্হানাঙ্ক বি. (গণি.) co-ordinate. স্হানান্তর বি. অন্য স্হান। স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা। স্হানাভাব বি. জায়গায় কমতি। স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। বিণ. স্হানীয়। স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল। স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)। স্হানীয় কাল local time. স্হানে অস্হানে নির্বিচারে যোগ্য ও অযোগ্য স্হানে। স্হানে স্হানে ক্রি-বিণ. বিভিন্ন স্হানে। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2274374
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1877579
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1163297
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935269
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870884
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737445
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 680235

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us