Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রজাপতির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদিতি
(p. 17) aditi বি. 1 দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী; 2 আকাশ; 3 পৃথিবী। [সং. ন+ √ দো+তি]। ̃ নন্দন বি. 1 অদিতির পুত্র; 2 দেবতা। 8)
দক্ষ2
(p. 395) dakṣa2 বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল। 17)
দাক্ষায়ণী
(p. 402) dākṣāẏaṇī বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]। 40)
প্রচেতা
(p. 538) pracētā (-তস্) বিণ. 1 প্রকৃষ্টচিত্ত, জ্ঞানী; 2 হৃষ্ট, সুখী, প্রশান্তচিত্ত। বি. 1 জলদেবতা বরুণ; 2 প্রজাপতিবিশেষ। [সং. প্র + চেতস্]। 20)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
প্রাজাপত্য
(p. 554) prājāpatya বি. অষ্টবিধ হিন্দুবিবাহের অন্যতম। বিণ. 1 প্রজাপতিসম্বন্ধীয়; 2 প্রজাপতি-প্রেরিত। [সং. প্রজাপতি + য]। 20)
ব্রহ্মা
(p. 652) brahmā (-হ্মন্) বি. বিষ্ণু ও শিবের সমকক্ষ প্রধান দেবতা, সৃষ্টিকর্তা, চতুরানন, প্রজাপতি, লোকপিতামহ। [সং. √ বৃংহ্ + মন্]। ণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি। ̃ ণ্ড বি. নিখিল বিশ্ব, মহাবিশ্ব। ̃ রণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান। ̃ স্ত্র বি. ব্রহ্মতেজোময় পৌরাণিক অস্ত্রবিশেষ। 26)
মথ
(p. 676) matha বি. দৃশ্যত প্রজাপতির মতো নিশাচর পতঙ্গবিশেষ। [ইং moth]। 74)
শুঁয়া, (কথ্য) শুঁয়ো
(p. 781) śum̐ẏā, (kathya) śum̐ẏō বি. অতি সূক্ষ্ম লোমের মতো পদার্থ বা অঙ্গবিশেষ, শুক (যবের শুঁয়া)। [সং. শুঙ্গ]। ̃ পোকা বি. শুয়াঁযুক্ত কীটবিশেষ, শূককীট, প্রজাপতির প্রথম রূপ। 17)
শূক
(p. 783) śūka বি. 1 শুঁয়া, শস্যাদির সূক্ষ্ম লোমের মতো অগ্রভাগ; 2 প্রজাপতির অপরিণত অবস্হা। [সং. √ শো + ঊক]। ̃ কীট বি. শুঁয়াপোকা। ̃ ধান্য বি. যব গম প্রভৃতি শুঁয়াবিশিষ্ট শস্য। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2274082
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1877321
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162849
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935164
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870819
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737361
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679971

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us