Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বড্ঢি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলবড্ডে, অলবড্যে
(p. 64) alabaḍḍē, alabaḍyē বিণ. 1 অগোছালো, শৃঙ্খলাহীন; 2 নিটপিটে; 3 বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]। 13)
আশ-কারা
(p. 108) āśa-kārā বি. 1 প্রশ্রয় (ছেলেকে বড্ড আশকারা দিয়েছে); 2 তদন্তের ফলে গোপন অপরাধ প্রকাশ (খুনের আশকারা)। [ফা. আশ্কারা]। 11)
কপাটি,
(p. 163) kapāṭi, (বর্জি.) কপাটী বি. হা-ডু-ডু খেলা। [হি. কবড্ডী]। 6)
কাবাডি
(p. 181) kābāḍi বি. হাডুডু খেলা, কবাডি। [হি. কবড্ডী]। 72)
ড্যাব-ড্যাব
(p. 359) ḍyāba-ḍyāba বি. চোখের আয়ত ভাষাহীন ও অনুজ্জল ভাব (চোখদুটো ড্যাবড্যাব করছে)। [দেশি]। ড্যাব-ডেবে বিণ. ড্যাবড্যাব করছে এমন; আয়ত ও ভাসা ভাসা কিন্তু অনুজ্জ্বল। 6)
তড়-বড়
(p. 364) taḍ়-baḍ় বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়-বড়া, তড়-বড়ানো ক্রি. তড়বড় করা। বি. উক্ত অর্থে। তড়-বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়-বড়ে বিণ. তড়বড় করে এমন। 24)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বড্ড
(p. 575) baḍḍa বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. বড়ো, খুব (বড্ড ব্যথা, বড্ড লেগেছে, বড্ড বোকা)। [প্রাকৃ. বড্ড]। 18)
বাড়া
(p. 596) bāḍ়ā ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ প্রাকৃ. বড্ঢি হি. বাঢ় + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ̃ বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া। 25)
মশলা
(p. 688) maśalā বি. 1 ব্যঞ়্জনাদি বা খাদ্যবস্তু সুস্বাদু করার উপকরণবিশেষ (রান্নায় বড্ড বেশি মশলা দিয়েছ); 2 উপকরণ (দেওয়াল গাথুনির মশলা) [আ. মশালহ্]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876725
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934899
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870627
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737106
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679494

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us