Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মোসাহেবি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
তোষামোদ
(p. 387) tōṣāmōda বি. 1 মনোরঞ্জন; 2 খোশামোদ, চাটুবৃত্তি, স্তাবকতা, মোসাহেবি। [সং. তোষ + আমোদ, খোশামোদ শব্দের প্রভাবে গঠিত]। তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন। 46)
নন্দী
(p. 444) nandī (-ন্দিন্) বি. শিবের প্রধান অনুচর নন্দি বা নন্দিকেশ্বর। বিণ. আনন্দিত। [সং. √ নন্দ্ + ইন্]। ̃ ভৃঙ্গী বি. নন্দিভৃঙ্গি -র বানানভেদ; (আল.) কারও পাশে সর্বদা উপস্হিত মোসাহেবেরা। [নন্দি দ্র]। 70)
নর্ম
(p. 447) narma (-র্মন্) বি. 1 ক্রীড়া; 2 রঙ্গ, কৌতুক; 3 প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); 4 পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। ̃ সখী, ̃ সঙ্গিনী, ̃ সহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। ̃ সচিব, ̃ সহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব। 81)
পারিষদ
(p. 513) pāriṣada বি. 1 সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; 2 পার্শ্বচর, মোসাহেব। বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]। 130)
পার্শ্ব
(p. 513) pārśba বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)। [সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]। ̃ চর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর। স্ত্রী. ̃ চরী। ̃ চরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র। ̃ দেশ বি. পাশ, ধার, প্রান্ত। ̃ পরি-বর্তন বি. পাশ ফেরা। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. পাশে অবস্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। 148)
পোঁ
(p. 533) pō বি. সানাই বা বাঁশির একটানা শব্দ। [ধ্বন্যা.]। পোঁ ধরা ক্রি. বি. সব ব্যাপারে কারও কথা অন্ধভাবে সমর্থন করা; মোসাহেবি করা। পোঁ পোঁ অব্য. বিণ. অতি দ্রুত (পোঁ পোঁ দৌড়)। 27)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
মোসাহেব
(p. 719) mōsāhēba বি. চাটুকার, তোষামুদে পার্শ্বচর। [আ. মুসাহিব]। মোসাহেবি বি. মোসাহেবের বৃত্তি, চাতুকারিতা। 37)
হুজুর
(p. 871) hujura বি. নৃপতি বিচারপতি মনিব প্রভৃতিকে সম্মানসূচক সম্বোধন; প্রভু, প্রভুর নিকট (হুজুরে হাজির)। [আ. হুজুর]। যো হুজুর হুজুর যা বলেন তাই ঠিক বা তাই হবে; মোসাহেবি বি গোলামি; মোসাহেব বা গোলাম। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660497
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273844
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1877091
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162525
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935085
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870758
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737262
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679755

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us