Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লোহাকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কুশ
(p. 8) aṅkuśa বি. মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; আঁকশি, hook. [সং. অন্ক্+উশ]। 34)
অণীক
(p. 14) aṇīka বি. বাণ বা তিরের লোহার তৈরি অগ্রভাগ। [বৈদিক সং.]। 5)
অয়স, অয়স্
(p. 59) aẏasa, aẏas বি. লোহা। [সং. অয় + অস্]। অয়স্কঠিন বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত ('অয়স্কঠিন ব্রত': প্রেমেন্দ্র)। অয়স্কান্ত বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার বি. লৌহকার, কামার। 23)
অয়ো-ঘন
(p. 60) aẏō-ghana বি. লোহার মুগুর; হাতুড়ি। [সং. অয়স্ + ঘন]। 12)
অয়ো-মল
(p. 60) aẏō-mala বি. লোহার মরচে বা জং। [সং. অয়স্ + মল]। 19)
অয়ো-মুখ
(p. 60) aẏō-mukha বি. লোহামুখ বাণ, যে বাণের মুখ বা ডগা লোহার তৈরী। বিণ. মুখ বা ডগা লোহার তৈরী এমন, লৌহময় মুখবিশিষ্ট। [সং. অয়স্ + মুখ]। 20)
আঁকড়া
(p. 77) ān̐kaḍ়ā বি. কোনোকিছু ঝুলিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহার আংটা, hook; কড়া। [দেশি]। আঁকড়া-আঁকড়ি বি. জড়াজড়ি; টানাটানি। 51)
আয়স
(p. 103) āẏasa বি. লোহা। বিণ. লোহাসংক্রান্ত, লোহাঘাটিত, লোহানির্মিত। [সং. অয়স্ + অ]। আয়সী বি. (স্ত্রী.) লোহার তৈরি বর্ম। 5)
ইমারত
(p. 114) imārata বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। [আ. ইমারত্]। ইমারতি দোকান পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়। 53)
কড়ি1
(p. 159) kaḍ়i1 বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist. [বাং. সং. কাণ্ড; তু. হি. কাঁড়]। 7)
কন্দু
(p. 162) kandu বি. লোহার পাকপাত্র; কড়াই; তাওয়া; তন্দুর। [সং. √ স্কন্দ্ + উ]। 17)
করাত
(p. 167) karāta বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা। 28)
করোগেট
(p. 167) karōgēṭa বি. দস্তার কলাই-করা লোহার তরঙ্গায়িত পাত বা চাদরবিশেষ। [ইং. corrugated]। 44)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কার্তিক
(p. 186) kārtika বি. 1 বাংলা সনের সপ্তম মাস; 2 কার্তিকেয়, শিব-পার্বতীর পুত্র। [সং. কৃত্তিকা + অ]। কার্তিকেয় বি. শিব-পার্বতীর পুত্র ও দেবসেনাপতি (কৃত্তিকার দ্বারা পালিত বলে এই নাম)। কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক। 8)
খড়রা
(p. 221) khaḍ়rā বি. ঘোড়া, গোরু প্রভৃতির গা ঘষে পরিষ্কার করার জন্য লোহার চিরুনিবিশেষ। [হি. খরহরা]। 47)
গ্রিল
(p. 261) grila বি. (জানালা দরজায় ব্যবহৃত) লোহার জাফরি বা জাফরির মতো গরাদ। [ইং. grill]। 71)
চড়-বড়
(p. 276) caḍ়-baḍ় অব্য. 1 ভাজনাখোলায় অর্থাত্ মাটি বা লোহার পাত্রে খই-মুড়ি ভাজার শব্দ; 2 ভাজনাখোলায় খই ফোটার মতো দ্রুত কথা বলার শব্দ (মুখে যেন চড়বড় করে খই ফুটছে)। [দেশি]। 10)
চিমটা
(p. 290) cimaṭā বি. জ্বলন্ত কয়লা কাঠ ইত্যাদি বা তপ্ত কোনোকিছু ধরবার জন্য লোহার তৈরি যন্ত্রবিশেষ। [দেশি-তু. হি. চিম্টা]। 29)
চুম্বক
(p. 294) cumbaka বি. 1 যে-ইস্পাত লোহাকে আকর্ষণ করে, magnet; অয়স্কান্ত মণি; 2 সংক্ষিপ্তসার (বক্তব্যের চুম্বক)। [সং. √চুম্ব্ + অক]। চুম্বকীয়, চৌম্বক বিণ. চুম্বকের ধর্ম বা গুণসম্পন্ন, magnetic. 11)
চুর
(p. 294) cura বি. চূর্ণ, গুঁড়ো (লোহাচুর, আমচুর)। বিণ. 1 বিহ্বল; মাতাল, নেশাগ্রস্ত (মদে চুর হয়ে থাকা); 2 চূর্ণ; 3 নষ্ট, ধ্বংস ('যশ অর্থ মান স্বাস্হ্য সকলি করেছে চুর': র. সে.)। [সং. চূর্ণ]। ̃ মার বিণ. একেবারে চূর্ণ এবং ধ্বংস (শিশি-বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল)। 20)
চেন
(p. 294) cēna বি. 1 শিকল, শিকলি (লোহার চেন; ঘড়ির চেন); 2 হার (গলার চেন); 3 জমি জরিপের বা জলাশয়ের গভীরতা মাপের পরিমাণবিশেষ (1 চেন=66 ফুট)। [ইং. chain]। 67)
ছড়1
(p. 301) chaḍ়1 বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]। 15)
ছিঁচকা1, (কথ্য) ছিঁচকে1
(p. 304) chin̐cakā1, (kathya) chin̐cakē1 বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা। [ফা. শিকচা]। 52)
জারা
(p. 322) jārā ক্রি. 1 জীর্ণ করা; 2 শোধন করা; 3 জরানো। বি. 1 জীর্ণ বা জারিত করানো; 2 জারিত দ্রব্য (লোহাজারা)। বিণ. জারিত। [সং. √ জৃ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জীর্ণ বা জারিত করা; জীর্ণ বা জারিত করানো; শোধন করা বা করানো। বিণ. উক্ত অর্থে। 64)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659911
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273174
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876448
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161567
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934774
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870540
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736990
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679259

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us