Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শুনেছি) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খড়-খড়, খড়-মড়
(p. 221) khaḍ়-khaḍ়, khaḍ়-maḍ় বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]। খড়-খড়ে বিণ. 1 ওইরকম শব্দকারী; 2 অত্যন্ত শুকনো (খড়খড়ে গামছায় মুখ মুছো না)। 42)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
সমস্ত
(p. 808) samasta বিণ. সকল, সমুদায়, সম্পূর্ণ (সমস্ত দিন)। বি. 1 সবটুকু, সবকিছু (ঘরের সমস্তটা ভিজেছে, সমস্ত শুনেছি); 2 (ব্যাক.) সমাসবদ্ধ। [সং. সম্ + √ অস্ + ত]। 71)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659911
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273174
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876448
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161567
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934774
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870540
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736990
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679259

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us