Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অপরাধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপর
(p. 34) apara বিণ. 1 অন্য (অপর ব্যক্তি); 2 বিপরীত (নদীর অপর তীর); 3 পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); 4 শেষ (অপরাহ্ন); 5 অতিরিক্ত, additional (স. প.)। সর্ব অন্য কেউ (অপরে যাই বলুক)। [সং. ন + পর]। ̃ তা, &tilde ; ত্ব বি. অন্যত্ব। ̃ ত্র অব্য. অন্যত্র; অপরপক্ষে। &tilde ; ন্তু অব্য. আরও। ̃ পক্ষ বি. 1 শুক্লপক্ষের পরবর্তী পক্ষ অর্থাত্ কৃষ্ণপক্ষ; 2 অন্য পক্ষ বা দিক (এ বিষয়ে অপরপক্ষের মত কী?)। 121)
অপরা
(p. 34) aparā বিণ. (স্ত্রী.) (দর্শ.) 1 পরা বা শ্রেষ্ঠ নয় এমন (অপরাবিদ্যা); 2 প্রাকৃতিক (অপরাশক্তি)। সর্ব. অন্য রমণী। 123)
অপরাজেয়
(p. 34) aparājēẏa বিণ. হারানো বা পরাজিত করা যায় না এমন, অদম্য, অজেয় (অপরাজেয় কথাশিল্পী, অপরাজেয় খেলোয়াড়)। [সং. ন + পরাজেয়]। 126)
অপরাপর
(p. 34) aparāpara বিণ. অন্যান্য, অন্য সমস্ত, আর-আর (অপরাপর বিষয় সম্পর্কে)। [সং. অপর + অপর]। 128)
অপরি-পূর্ণ
(p. 34) apari-pūrṇa বিণ. 1 পূর্ণ হয়নি বা পুরোপুরি ভরে যায়নি এমন (অপরিপূর্ণ পাত্র); 2 সফল হয়নি এমন, অপূর্ণ (অপরিপূর্ণ আশা)। [সং. ন + পরিপূর্ণ]। বি. ̃ তা। 146)
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অপরি-মাণ
(p. 34) apari-māṇa বিণ. 1 পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; 2 প্রচুর। [সং. ন + পরিমাণ। অপরি-মিত বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত। অপরি-মেয় বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)। 149)
অপরি-শোধনীয়, অপরি-শোধ্য
(p. 39) apari-śōdhanīẏa, apari-śōdhya বিণ. পরিশোধ করা যায় না এমন (অপরিশোধ্য ঋণ)। [সং. ন + পরিশোধনীয়, পরিশোধ্য]। অপরি-শোধিত বিণ. পরিশোধ করা হয়নি এমন। 2)
অপরি-সর
(p. 39) apari-sara বিণ. তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। [সং. ন + পরিসর]। 4)
অপরি-সীম
(p. 39) apari-sīma বিণ. সীমা নেই এমন; সীমাহীন, অসীম, অশেষ (অপরিসীম আনন্দ, অপরিসীম করুণা)। [সং. ন + পরিসীমা]। 5)
অপরি-স্রুত
(p. 39) apari-sruta বিণ. পরিস্রুত করা হয়নি বা ছেঁকে পরিষ্কার করা হয়নি এমন, unfiltered (অপরিস্রুত জল)। [সং. ন + পরিস্রুত]। 7)
অপরি-হরণীয়, অপরি-হার্য
(p. 39) apari-haraṇīẏa, apari-hārya বিণ. 1 ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; 2 এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে সভা স্হগিত রইল, তাঁর সাহায্য আমার কাছে অপরিহার্য); 3 অবশ্যম্ভাবী, অনিবার্য (অপরিহার্য ঘটনা)। [সং. ন + পরিহার্য, পরিহরণীয়]। 8)
অপরিষ্কার
(p. 39) apariṣkāra বিণ. মলিন, নোংরা, অপরিচ্ছন্ন (অপরিষ্কার ঘর)। বি. পরিচ্ছন্নতার অভাব, মালিন্য। [সং. ন + পরিষ্কার]। অপরিষ্কৃত বিণ. পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত। 3)
অপরিস্ফুট
(p. 39) aparisphuṭa বিণ. 1 অস্পষ্ট, আবছা (অপরিস্ফুট স্মৃতি); 2 আধো-আধো (শিশুর অপরিস্ফুট ভাষা)। [সং. ন + পরিস্ফুট]। 6)
খানা৩
(p. 226) khānā3 বি. স্হান, কক্ষ বা গৃহ (ডাক্তারখানা, গোসলখানা)। [ফা. খানা (=বাড়ি)]। ̃ তল্লাশ, ̃ তল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি অনুসন্ধান। [ফা. খানা + আ. তলাশা]। 47)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
চালান
(p. 281) cālāna বি. 1 প্রেরণ; রপ্তানি (বিদেশে চালান দেওয়া); 2 প্রেরিত দ্রব্যের তালিকা, invoice ; 3 (অপরাধীকে গ্রেপ্তার করে) বিচারের জন্য প্রেরণ (আসামিকে চালান দেওয়া হয়েছে)। [বাং. √চালা + আন-তু. হি. চালান্]। 175)
দর্শা
(p. 400) darśā ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ̃ নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)। 14)
নিবর্ত
(p. 461) nibarta বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত। [সং. নি + √ বৃত্ + অ]। নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)। নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন। 62)
নির্বাসন
(p. 468) nirbāsana বি. (অপরাধের শাস্তিস্বরূপ) স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কার (নির্বাসনদণ্ড ভোগ করা)। [সং. নির্ + √ বাসি + অন]। নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা। নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা। 97)
পরি-গ্রহ
(p. 497) pari-graha বি. 1 বিশেষভাবে গ্রহণ বা স্বীকার (দারপরিগ্রহ); 2 ধারণ (মানবরূপ পরিগ্রহ); 3 পরিধান (নববেশ পরিগ্রহ); 4 (বিরল) পত্নী (অপরিগ্রহ)। [সং. পরি + √ গ্রহ্ + অ]। পরি-গৃহীত বিণ. 1 গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন; 2 ধারণ বা পরিধান করা হয়েছে এমন। পরি-গ্রাহক বি. পরিগ্রহকারী। স্ত্রী. পরি-গ্রাহিকা। 8)
পরি-মেয়
(p. 499) pari-mēẏa বিণ. 1 পরিমাণ নির্ধারণ করা যায় এমন, পরিমাণযোগ্য (অপরিমেয় দুঃখ); 2 সমীপ, finite (বি.প.)। [সং. পরি + √ মা + য]। 56)
লিপ্ত
(p. 760) lipta বিণ. 1 লেপা বা মাখানো হয়েছে এমন (মসীলিপ্ত, তৈললিপ্ত); 2 সংশ্লিষ্ট, জড়িত (অপরাধে লিপ্ত, সংসারে লিপ্ত); 3 ব্যাপৃত (রাজকর্মে লিপ্ত); 4 জোড়া, সংযুক্ত (লিপ্তপাদ হংস)। [সং. লিপ্ + ত]। ̃ .পদ, ̃ .পাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন। 52)
সংশ্লিষ্ট
(p. 796) saṃśliṣṭa বিণ. 1 মিলিত, জড়িত (অপরাধে সংশ্লিষ্ট); 2 সংস্রবযুক্ত (এই দলের সঙ্গে সে আদৌ সংশ্লিষ্ট নয়); 3 সম্বন্ধযুক্ত, সংযুক্ত, সংক্রান্ত (মোকদ্দমাসংশ্লিষ্ট, সংশ্লিষ্ট বিষয়গুলি)। [সং. সম্ + √ শ্লিষ্ + ত]। 16)
সহা, (কথ্য) সওয়া
(p. 820) sahā, (kathya) sōẏā ক্রি. 1 সহ্য করা (কষ্ট সহা); 2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না); 3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)। বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)। বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)। [সং. √ সহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. সহ্য করানো। বি. বিণ. উক্ত অর্থে। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659980
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273294
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161791
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934821
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870582
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737031
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679365

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us