Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অধ্যাপনা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যাপন, অধ্যাপনা
(p. 21) adhyāpana, adhyāpanā বি. শিক্ষাদান, অধ্যাপকের কাজ বা বৃত্তি। [সং.অধি+√ ই+ণিচ্+অন, আ]। অধ্যাপিত বিণ. শেখানো বা পড়ানো হয়েছে এমন (এই বিশ্ববিদ্যালয়ে সংগীতশাস্ত্র অধ্যাপিত হয়); যাকে বা যাদের শেখানো হয়। 2)
পঠন
(p. 486) paṭhana বি. 1 পড়ার কাজ, অধ্যয়ন; 2 পাঠ, আবৃত্তি (দ্রুত পঠন)। [সং. √ পঠ্ + অন]। ̃ পঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়ন ও অধ্যাপনা। ̃ শীল বিণ. পড়ছে এমন, পাঠরত। পঠনীয় বিণ. পড়া উচিত এমন। পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন। পঠি-তব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন। পঠ্য-মান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন। 34)
পড়া2
(p. 486) paḍ়ā2 বি. 1 অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?); 2 আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)। ক্রি. 1 পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে); 2 আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)। বিণ. 1 পঠিত (এ তো পড়া বই); 2 যে পড়েছে (কলেজে-পড়া মেয়ে)। [প্রাকৃ. পঢ় > বাং. পড় + আ]। পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা। পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা। ˜ নো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ শুনা, ̃ শোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা। 42)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659992
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273311
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876588
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161831
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934824
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870583
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737041
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679375

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us