Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অসম্মান। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগৌরব
(p. 7) agauraba বি. 1 অমর্যাদা, অসম্মান; 2 অখ্যাতি, অপযশ। [সং. ন+গৌরব]। 10)
অনাদর
(p. 24) anādara বি. 1 আদরযত্ন শ্রদ্ধা বা মনোযোগের অভাব; 2 উপেক্ষা; 3 অপমান, অসম্মান। [সং. ন + আদর]। ̃ ণীয় বিণ. অনাদরের যোগ্য। অনাদৃত বিণ. অবহেলিত, উপেক্ষিত; অসম্মানিত। 17)
অপ-মান
(p. 34) apa-māna বি. অসম্মান, অবমাননা, মর্যাদাহানি, লাঞ্ছনা। [সং. অপ + মান]। অপ-মানিত বিণ. অসম্মানিত, অপমান করা হয়েছে এমন; লাঞ্ছিত। 116)
অব-মান, অব-মাননা
(p. 45) aba-māna, aba-mānanā বি. অপমান, অসম্মান; অনাদর, উপেক্ষা। [সং. অব + √ মন্ + অ, অন + আ]। অব-মানিত বিণ. অপমান করা হয়েছে এমন, অসম্মানিত। 22)
অভি-প্রায়
(p. 50) abhi-prāẏa বি. 1 ইচ্ছা; উদ্দেশ্য; মতলব, অভিসন্ধি; 2 অর্থ, তাত্পর্য। [সং. অভি + প্র + √ ই + অ]। অভি-প্রেত বিণ. চাওয়া হয়েছে এমন, উদ্দিষ্ট (তাঁর অসম্মান আমার অভিপ্রেত নয়)। 98)
অমাননা
(p. 57) amānanā বি. অসম্মান; অনাদর; অবজ্ঞা; না মানা। [সং. ন + √ মন্ + ণিচ্ + অন + আ]। 18)
অমান্য
(p. 57) amānya বিণ. মানবার মতো নয় এমন; অশ্রদ্ধেয়; পালন করা যায় না এমন। বি. (বাংলায় বিশেষ প্রয়োগ) লঙ্ঘন, অমাননা (আইন অমান্য আন্দোলন)। [সং. ন + মান্য]। অমান্য করা ক্রি. বি. লঙ্ঘন করা, না মানা; অসম্মান করা। 24)
অসম্ভ্রম
(p. 70) asambhrama বি. অমর্যাদা, অসম্মান; অনাদর। [সং. ন + সম্ভ্রম]। অসম্ভ্রান্ত বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক। 36)
অসম্মান
(p. 70) asammāna বি. অমর্যাদা, সম্ভ্রম বা সম্মানের অভাব; অপমান; অনাদর। [সং. ন + সম্মান]। অসম্মানিত বিণ. অপমান করা হয়েছে এমন, অপমানিত। ̃ জনক বিণ. অমর্যাদাকর, মানহানিকর, সম্মানহানি হয় এমন। অসম্মাননা বি. অসম্মান। 38)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
তুই
(p. 375) tui সর্ব. তুচ্ছার্থে বা অনাদরে তুমি -র রূপভেদ; নিম্নপদস্হ, কনিষ্ঠ বা অত্যন্ত অন্তরঙ্গ ব্যক্তির প্রতি প্রযোজ্য। [সং. ত্বম্]। ̃ তোকারি বি. তুই, তোর ইত্যাদি শব্দ ব্যবহার করে অসম্মান দেখানো। 172)
বিমাননা
(p. 621) bimānanā বি. অসম্মান, অবমাননা। [সং. বি + √ মানি + অন + আ]। 69)
মর্যাদা
(p. 687) maryādā বি. 1 গৌরব গরিমা (বংশমর্যাদা); 2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি); 3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ); 4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা); 5 সীমা (মর্যাদা-লঙ্ঘন); 6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা) [সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]। ̃ .বান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত। ̃ .হানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)। 11)
হতাদর
(p. 858) hatādara বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660118
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273438
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876708
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162010
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934893
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870626
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737096
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679482

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us