Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আবেগের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাকু2
(p. 177) kāku2 বি. 1 শোক ভয় ইত্যাদির আবেগে বিকৃত কণ্ঠস্বর; 2 স্বরবিকৃতি ও তার ফলে বিপরীত অর্থের সূচনা; 3 বক্রোক্তি; 4 কাকুতি। [সং. √ কক্ + উ]। ̃ বাদ বি. কাকুতি, মিনতি। কাকূক্তি বি. 1 কাতরোক্তি; 2 বক্রোক্তি। 18)
গদ-গদ, গদ্-গদ
(p. 239) gada-gada, gad-gada বি. ভাবের প্রাবল্য বা আতিশয্যজনিত অব্যক্ত কণ্ঠধ্বনি। বিণ. 1 আবেগে বিহ্বল (ভক্তিতে গদগদ) ; 2 অব্যক্ত ধ্বনিযুক্ত (গদ্গদ কণ্ঠে বললেন); 3 আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত। [সং. গদ্গদ + অচ্]।
প্রাধান্য
(p. 554) prādhānya বি. 1 শ্রেষ্ঠতা (ধর্মের প্রাধান্য, যুক্তির প্রাধান্য); 2 নেতৃত্ব; 3 প্রভুত্ব; 4 আধিক্য (আবেগের প্রাধান্য)। [সং. প্রধান + য]। 48)
ফোঁস
(p. 570) phōm̐sa বি. 1 দুঃখ প্রভৃতি চাপা আবেগের আকস্মিক প্রকাশের ফলে তীব্র নিশ্বাসের শব্দ; 2 সাপের গর্জন; 3 ক্রুদ্ধ গর্জন (কথা শুনেই ফোঁস করে উঠল)। [ধ্বন্যা.]। ̃ ফোঁসানি বি. ক্রুদ্ধ গর্জন বা হম্বিতম্বি। ̃ ফোঁসানো ক্রি. বি. রাগ দেখানো, ক্রুদ্ধ হয়ে গর্জন বা হম্বিতম্বি করা। 6)
বিগলন
(p. 605) bigalana বি. 1 বিগলিত হওয়া, গলে যাওয়া, দ্রবণ; 2 ক্ষরণ; 3 স্খলন। [সং. বি + গলন]। বিগলিত বিণ. 1 সম্পূর্ণরূপে গলিত বা দ্রবীভূত (ভাবে বিগলিত, স্নেহরসে বিগলিত); 2 বিশেষভাবে ক্ষরিত বা নিঃসৃত (বিগলিত অশ্রু); 3 স্খলিত (বিগলিতবসনা); 4 নষ্ট, পচা (বিগলিত শব)। বিগলিত চিত্তে ক্রি-বিণ. ভাবে বা আবেগে গদগদ হয়ে। 128)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
রস
(p. 736) rasa বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাককরা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660045
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273357
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876648
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934856
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870599
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737062
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679415

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us