Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপার্জনের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজীবিক
(p. 8) ajībika বিণ. জীবিকা নেই এমন বা উপার্জনের উপায় নেই এমন। বি. প্রাচীন ভারতের ধর্মীয় গোষ্ঠীবিশেষ। [সং. ন+জীবিকা]। 122)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
জন্য, (কথ্য) জন্যে
(p. 312) janya, (kathya) janyē অব্য. অনু. 1 কারণে, ফলে, বশত, দরুন (অসুস্হতার জন্য দুর্বলতা, সেইজন্য দুঃখকষ্ট); 2 নিমিত্ত, উদ্দেশ্যে, প্রয়োজনে (উপার্জনের জন্য বিদেশে যাওয়া, আমার জন্য চিন্তা করছে)। বিণ. উত্পাদ্য; উত্পাদক। [সং. √ জন্ + ণিচ্ + য]। ̃ জনক-সম্বন্ধ বি. যে উত্পাদন করে এবং যা উত্পন্ন হয় এই দুইয়ের সম্বন্ধ। 85)
জায়া
(p. 322) jāẏā বি. পত্নী, স্ত্রী। [সং. √ জন্ + য + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী। ̃ পতি বি. স্বামী-স্ত্রী, দম্পতি। 57)
নিমিত্ত
(p. 461) nimitta বি. 1 হেতু, কারণ (পাপের নিমিত্ত শাস্তিভোগ); 2 উদ্দেশ্য, উপলক্ষ্য, প্রয়োজন (উপার্জনের নিমিত্ত বিদেশগমন); 3 শুভাশুভ লক্ষণ (দুর্নিমিত্ত); 4 যে কর্ম সাধন করে কিন্তু যার কোনো দায়িত্ব বা কর্তৃত্ব নেই (আমি তো নিমিত্তমাত্র)। অব্য. অনু. জন্য (মৃতের নিমিত্ত শোক কোরো না, কীসের নিমিত্ত এ কাজ করল?)। [সং. নি + √ মিদ্ + ত]। নিমিত্তের ভাগী প্রকৃত কর্তা না হয়েও হেতুরূপে বিবেচিত। 97)
ভাত মারা
(p. 661) bhāta mārā ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659906
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273172
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876443
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161563
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934769
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870539
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736987
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us