Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কলসিতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কানা1
(p. 181) kānā1 বি. 1 কিনারা, প্রান্ত (পুকুরের কানা); 2 পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)। [সং. কর্ণ]। কানায় কানায় ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)। 26)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
ছেঁদা
(p. 304) chēn̐dā বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]। 130)
ঝাল1
(p. 336) jhāla1 বি. ধাতুনির্মিত বাসন ইত্যাদি জুড়বার পান (রাংঝাল, কলসিতে ঝাল দেওয়া)। [হি. ঝাল সং. জ্বাল]। 41)
দড়ি
(p. 396) daḍ়i বি. রজ্জু, রশি। [বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা]. দড়ি-কলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)। দড়ি-ছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত। দড়ি-দড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ। দড়ি-দড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)। 22)
ফাঁসা
(p. 563) phām̐sā ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া ('পেটটি যাবে ফেঁসে': রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ̃ নো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। বিণ. উক্ত সব অর্থে।
শরা, সরা
(p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660051
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273357
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876651
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934857
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870599
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737062
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679416

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us