Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গা৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গা৩ এর বাংলা অর্থ হলো -

(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)।
[সং. গাত্র]।
গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া।
গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া।
গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া।
গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া।
গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)।
গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া।
গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা।
গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া।
গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া।
গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া।
গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা।
গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)।
গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা।
গা তোলা ক্রি. বি. ওঠা।
গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)।
গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা।
গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া।
গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া।
গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা।
গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া।
গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা।
গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)।
গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া।
গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা।
গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)।
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা।
গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া।
গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা।
গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া।
গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা।
গা গরম বি. অল্প জ্বর।
গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)।
গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)।
বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)।
ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)।
গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)।
গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)।
গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)।
গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গুম2
(p. 253) guma2 বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত (গুমখুন); 2 নিখোঁজ (গুম করা, গুম হওয়া) ; 3 নির্বাক ও নিশ্চল, স্তম্ভিত (গুম হয়ে বসে আছে)। [ফা. গুম্]। 12)
গুণতি, গুণা
(p. 250) guṇati, guṇā যথাক্রমে গুনতি ও গুনা1 দ্র। 68)
গতীয়
(p. 239) gatīẏa বিণ. গতি গতিবিদ্যা বা গতিবিজ্ঞানসম্বন্ধীয়, kinetic, dynamic (বি.প.)। [সং. গতি + ঈয়]। 16)
গুঁড়ি1
গৃহীত
(p. 256) gṛhīta বিণ. 1 গ্রহণ করা হয়েছে বা মেনে নেওয়া হয়েছে এমন; স্বীকৃত (তাঁর প্রস্তাব গৃহীত হয়েছে); 2 ধৃত; 3 প্রাপ্ত; 4 আশ্রিত। [সং. √গ্রহ্ + ত]। 2)
গলাধঃ-করণ
(p. 244) galādhḥ-karaṇa বি. 1 গিলে ফেলা; 2 ভক্ষণ (খানিকটা খিচুড়ি গলাধঃকরণ করেই বেরিয়ে পড়লাম) ; 3 পান, তরল জিনিস খাওয়া (এই বিশ্রী চা তো গলাধঃকরণই করা যায় না)। [সং. গল + অধঃ + √কৃ + অন]। 9)
গ্রাস
গতর
(p. 239) gatara বি. (আঞ্চ.) 1 শরীর, দেহ (গতর খাটানো); 2 স্বাস্হ্য (গতরখানা দেখেছ?) ; 3 দেহের শক্তি বা সামর্থ্য। [সং. গাত্র]। ̃ খাকি, ̃ খাগি বি. বিণ. (স্ত্রী.) (গালিবিশেষ) সামর্থ্য থাকা সত্ত্বেও অলস বা শ্রমবিমুখ (স্ত্রীলোক)। পুং. ̃ খেকো, ̃ খেগো। গতর খাটানো ক্রি. বি. দৈহিক পরিশ্রম করা। ̃ পোষা বিণ. শরীরকে পুষে রাখে অর্থাত্ পরিশ্রম করে না এমন। 7)
গ্রিক
গ্রহাণু
(p. 261) grahāṇu বি. 1 উপগ্রহ; 2 সূর্যের চতুর্দিকে পরিভ্রমণকারী অতি ক্ষুদ্র গ্রহ, asteroid. [সং. গ্রহ + অণু]। ̃ পুঞ্জ বি. বহু গ্রহাণুর একত্র সমাবেশ। 59)
গাত
(p. 246) gāta বি. (ব্রজ.) গা, দেহ ('তাঁহা তাঁহা ধরণী হইয়ে মঝু গাত': গো. দা.)। [সং. গাত্র]। (গ্রা.) গাঁত। 41)
গোমেদ
(p. 256) gōmēda বি. পীতবর্ণ মণিবিশেষ; বৈদূর্য মণি। [সং. গো + √মিদ্ + অ]। 125)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গীম, গিম
(p. 250) gīma, gima বি. (ব্রজ.) গ্রীবা, গলা ('উন্নত গীম': গো. দা.)। [সং. গ্রীবা]। 18)
গৌণ
(p. 261) gauṇa বিণ. অপ্রধান (গৌণ কারণ)। বি. বিলম্ব, দেরি (গৌণ কোরে না, অগৌণে আসবে)। [সং. গুণ + অ]। ̃ কর্ম বি. (ব্যাক.) অপ্রধান কর্মপদ, indirect object. গৌণতা বি. (অল.) শব্দের অপ্রদান অর্থ, অর্থাত্ যা মুখ্যার্থ বা বাচ্যার্থ নয়, লক্ষ্যার্থ। 28)
গুজরি, গুজরি-পঞ্চম
গালা1
(p. 246) gālā1 বি. লাক্ষা, লা, জতু। [দেশি]। 97)
গোয়
(p. 256) gōẏa ক্রি. (ব্রজ.) 1 গোপন করে ('আঁচরে মূখশশী গোয়' : গো. দা.); 2 কাটায়, অতিবাহিত করে; 3 রাখে। [ বাং. গোপয়ে (=গোপন করে)]। 126)
গায়ন
(p. 246) gāẏana বি. গাওয়া (গায়ন পদ্ধতি)। [বাং. √গাহ্ + অন]। 80)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273708
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876969
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162336
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935021
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870714
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737214
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679654

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us