Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁদি)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কাঁদি
(p. 174) kān̐di বি. ফলের বড় গুচ্ছ (কলার কাঁদি)। [সং. স্কন্ধ]। গাছে না উঠতেই এক কাঁদি-গাছ দ্র। 78)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
খেজুর
(p. 232) khējura বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। ̃ ছড়ি বি. 1 খেজুরের কাঁদি; 2 ধানবিশেষ; 3 খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)। 18)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
ফুকরা
(p. 565) phukarā ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ̃ নো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা ('মাসি বলি ফুকারিয়া মিলালো বালক': রবীন্দ্র); 2 চিত্কার করা ('চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে', ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক। 48)
সকাতর
(p. 796) sakātara বিণ. কাতরতাযুক্ত, মিনতিপূর্ণ (সকাতর প্রার্থনা)। [সং. সহ + কাতর]। সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে ('সকাতরে ওই কাঁদিছে সকলে': রবীন্দ্র)। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659991
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273310
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876585
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161830
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934824
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870582
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737040
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679375

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us