Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খাতির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধমর্ণ
(p. 17) adhamarṇa বি. যে ঋণ করেছে, ধার নিয়েছে এমন ব্যক্তি, খাতক, দেনাদার (তু. উত্তমর্ণ)। [সং. অধম+ঋণ]। 37)
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
আদর
(p. 89) ādara বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি। 54)
উপ-রোধ
(p. 133) upa-rōdha বি. 1 সনির্বন্ধ অনুরোধ; 2 সুপারিশ; খাতির ( 'কোন্ উপরোধ গুরু করিল তোমারে': কাশী.); 3 নিমিত্ত (কার্যের উপরোধে)। [সং. উপ + √ রুধ্ + অ]। ̃ ক বিণ. অনুরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কঠিন কাজ করতে রাজি হওয়া। 46)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
কদর
(p. 160) kadara বি. খাতির, সম্মান, মর্যাদা, আদরযত্ন (সে ভালো জিনিসের কদর বোঝে)। [আ. কদর্]। 25)
কপি2
(p. 163) kapi2 বি. 1 রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); 2 ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা ক্রি. বি. 1 নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; 2 পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। ̃ রাইট বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব। [ইং. copyright]। 15)
কলকে, কলকি
(p. 169) kalakē, kalaki বি. 1 হুঁকা, গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় (সাধারণত মাটির তৈরি) যে পাত্রে তামাক পোড়ানো হয়; ছিলিম; 2 হলদে রঙের ফুলবিশেষ। কলকে পাওয়া ক্রি. বি. সমাদর বা খাতির পাওয়া; উপেক্ষিত না হওয়া। 41)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
খাতক
(p. 226) khātaka বি. অধর্মণ, দেনাদার, ঋণী (খাতকদের কাছ থেকে টাকা আদায় করা যাচ্ছে না)। [ সং. খাদক]। 26)
খাতা
(p. 226) khātā বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। ̃ পত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা। ̃ বন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা। 27)
খাতির
(p. 226) khātira বি. 1 সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল); 2 প্রভাব (তার খাতিরেই কাজটা হল); 3 সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ; 4 কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। ̃ জমা বি. নিশ্চয়তা; দৃঢ় ধারণা; নিশ্চিন্ততা। বিণ. নিশ্চিন্ত। ̃ দারি বি. সমাদর; আতিথ্য। ̃ নাদারত, ̃ নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। বি. উপেক্ষা। 28)
খেরুয়া, খেরো
(p. 232) khēruẏā, khērō বি. লাল রঙে রঞ্জিত মোটা সুতার কাপড়বিশেষ। [তু. হি. খারুয়া]। খেরো খাতা বি. মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে। 39)
জাবেদা, জাবদা
(p. 322) jābēdā, jābadā বি. 1 দৈনিক হিসাব; 2 দৈনিক হিসাবের খাতা। [আ জাবিতাহ্]। জাবেদা খাতা বি. 1 দৈনিক হিসাবের খাতা; 2 সবরকমের হিসাবপত্র রাখা হয় এমন বড় খাতা। 33)
জের
(p. 327) jēra বি. 1 আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); 2 রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. 1 হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; 2 পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। বি. উক্ত অর্থে। 78)
টুকা2, টোকা2
(p. 346) ṭukā2, ṭōkā2 ক্রি. 1 লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); 2 নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); 3 অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ টুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]। 13)
তুমার
(p. 375) tumāra বি. 1 জমা-খরচের খাতা; 2 মোট হিসাব, সব মিলিয়ে হিসাব। [আ. তু'মার, ফা. তুমার]। ̃ নবিশ বি. হিসাবরক্ষক, যে আয়-ব্যয়ের হিসাব রাখে। 196)
তোয়াজ
(p. 387) tōẏāja বি. 1 মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); 2 আরাম; 3 যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]। 26)
দপ্তর, দফ-তর
(p. 396) daptara, dapha-tara বি. কার্যালয়, অফিস, কাছারি (সরকারি দপ্তর, সদর দপ্তর)। [ফা. দফ্তর্]। দপ্তরি, দফ.তরি বি. 1 অফিসের কাগজ-কলম ইত্যাদির ভাণ্ডারী বা পরিবেশক; 2 বইখাতা যে বাঁধাই করে।
দায়িক
(p. 406) dāẏika বিণ. 1 দায়ী (তার দুর্ভাগ্যের জন্য আমি দায়িক নই); 2 ঋণগ্রস্ত, খাতক; 3 জিম্মাদার। [বাং. দায়ী1 + ক (স্বার্থে)]। 6)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দেনা
(p. 419) dēnā বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ। 23)
নম্বর
(p. 447) nambara বি. উত্কর্ষ বা ক্রম নির্দেশ করার চিহ্নস্বরূপ সংখ্যা (পয়লা নম্বর, পরীক্ষায় পাশের নম্বর, বাড়ির নম্বর)। [ইং. number]। নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)। 46)
পরমাদর
(p. 488) paramādara বি. প্রগাঢ় আদর বা যত্ন; অত্যন্ত খাতির (তাঁকে পরমাদরে রেখেছে)। [সং. পরম + আদর]। 170)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666076
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279467
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883407
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171280
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937798
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872382
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us