Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘাড়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উদো, উধো
(p. 127) udō, udhō বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। ̃ মাদা বিণ. বোকাসোকা, হাবাগবা। 22)
কেশর
(p. 207) kēśara বি. 1 ফুলের ভিতরের কেশতুল্য সূক্ষ বস্তু; 2 সিংহ ঘোড়া প্রভৃতি প্রাণীর ঘাড়ের দীর্ঘ লোমরাজি; 3 জাফরান; 4 নাগকেশর ফুল বা তার গাছ। [সং. কে (জলে) + শর]। কেশরী (-রিণ) বি. 1 সিংহ; 2 কেশরযুক্ত প্রাণী। বিণ. (সমাসে পরপদে) 1 শ্রেষ্ট বা প্রধান (পাঞ্জাবকেশরী); 2 জাফরান-এর রংবিশিষ্ট (কেশরী রং)। 26)
খাবল
(p. 226) khābala বি. 1 হাতের খাবায় যতটা নেওয়া যায় (এক খাবল ভাত); 2 থাবা; কামড় (বাঘটা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে খাবল দিল)। [সং. কবল]। খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)। খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। বিণ. খাবল দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ক্রি. খাবল দেওয়া। 62)
গচ্ছা
(p. 236) gacchā ক্রি. গ্রহণ করানো, ঘাড়ে চাপানো, ছলে বলে গ্রহণ করতে স্বীকার করানো (দোকানদারটা গছিয়ে দিল, যত বাজে জিনিস তোমাকে গছিয়ে দেয়)। [দেশি]। ̃ নো ক্রি. গছা -র অনুরূপ। বি. বিণ. উক্ত সব অর্থে। 12)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
ঘাড়
(p. 266) ghāḍ় বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)। [প্রাকৃ. ঘাড় সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]। ঘাড় ভাঙা দ্র ভাঙা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. 1 কাঁধে তুলে নেওয়া; 2 (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা। ঘাড়ে চাপা ক্রি. বি. 1 আশ্রয় করা; 2 গলগ্রহ হওয়া। ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)। ̃ ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)। ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)। 57)
চাপানো
(p. 281) cāpānō ক্রি. বি. 1 বোঝাই করা (গাড়িতে মাল চাপানো); 2 চড়ানো বা স্হাপন করা (ঘাড়ে দোষ চাপানো)। বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চাপা + আনো]। 122)
দায়2
(p. 405) dāẏa2 বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)। 30)
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
রদ্দা
(p. 733) raddā বি. 1 হাতের চেটোর পাশকে কাটারির মতো ব্যবহার করে (সচ.) ঘাড়ে আঘাত; 2 গলাধাক্কা। [হি. রদ্দা]। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162053
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934909
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870636
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737125
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679506

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us