Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চিরদিনের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
বিহি
(p. 630) bihi বি. 'বিধাতা'-অর্থে 'বিধি'-র কোমল রূপ ('চিরদিনে বিহি আজ পূরল আশ': বিদ্যা)। [ সং. বিধি]। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666197
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279547
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883529
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171398
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937851
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872411
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739763
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685193

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us