Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোরের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
আড্ডা
(p. 85) āḍḍā বি. 1 বাসস্হান; 2 মিলনস্হল (চোরের আড্ডা); 3 গল্পগুজব; 4 গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)। 103)
উপ-দ্রব
(p. 132) upa-draba বি. 1 উত্পাত, দৌরাত্ম্য; অত্যাচার (মশার উপদ্রব, চোরের উপদ্রব); 2 বিপদ, অশুভ ঘটনা (এমন সময় এক উপদ্রব ঘটল)। [সং. উপ + √ দ্রু + অ]। 12)
চুরি
(p. 294) curi বি. অপহরণ, না জানিয়ে বা গোপনে অন্যের জিনিস আত্মসাত্ করা। [সং. √চুর্-তু. হি. চোরী]। ̃ চামারি বি. চুরি ও অনুরূপ দুষ্কর্ম। চুরি করে ক্রি-বিণ. গোপনে, অলক্ষ্যে (চুরি করে দেখা)। 24)
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চৌর্য
(p. 299) caurya বি. চুরি; চোরের বৃত্তি। [সং. চোর + য]। ̃ বৃত্তি বি. চোরের পেশা, চৌর্য। চৌর্যোন্মাদ বি. চুরি করার অদম্য লালসারূপ ব্যাধিবিশেষ, চুরিরোগ, kleptomania. 26)
তাস্কর্য
(p. 375) tāskarya বি. তস্করের বা চোরের কাজ বা বৃত্তি, চৌর্য, চুরি। [সং. তস্কর + য]। 110)
দোসর
(p. 425) dōsara বিণ. বি. 1 সহযোগী, সহায় ('তোর নাইকো দোসর ভবের মাঝে': কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]। 12)
ধাবিত
(p. 433) dhābita বিণ. 1 ছুটছে এমন (সেইদিকে তাঁর চিত্ত ধাবিত হল); 2 পিছনে ধাওয়া করেছে এমন (চোরের পিছনে পুলিশ ধাবিত হল); 3 ধৌত, ধোয়া হয়েছে এমন। [সং. √ ধাব্ + ত]। 55)
ফুকরা
(p. 565) phukarā ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ̃ নো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা ('মাসি বলি ফুকারিয়া মিলালো বালক': রবীন্দ্র); 2 চিত্কার করা ('চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে', ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক। 48)
বাট-পাড়
(p. 596) bāṭa-pāḍ় বি. রাহাজান, লুঠেরা, দস্যু, লোকের জিনিসপত্র লুটে নেয় বা ডাকাতি করে এমন দুর্বৃত্ত। [হি. বাট্পার্না-তু. প্রাকৃ. বট্ট]। বাট-পাড়ি বি. বাটপাড়ের বৃত্তি বা কাজ (চোরের উপর বাটপাড়ি)। 6)
লেলানো
(p. 764) lēlānō ক্রি. বি. আক্রমণে উত্সাহ দেওয়া বা উত্তেজিত করা (কুকুর লেলিয়ে দেওয়া)। বিণ. উক্ত অর্থে (চোরের পিছনে লেলানো কুকুর)। ['লে' 'লে' ধ্বনি থেকে]। 22)
সন্ধান
(p. 805) sandhāna বি. 1 অন্বেষণ (সত্যসন্ধান, সন্ধান থেকে বিরত); 2 খোঁজ (চোরের সন্ধান, পথের সন্ধান); 3 ঠিকানা, পাত্তা (লোকটির সন্ধান জানা নেই); 4 গোপন তথ্য, রহস্য (সৃষ্টির সন্ধান); 5 গোপন প্রবেশপথ ('সন্ধান লব বুঝিয়া': রবীন্দ্র); 6 (ধনুকাদিতে শর) যোজনা (শরসন্ধান); 7 (মদ্যাদি) গাঁজানোর কাজ, fermen tation; 8 সন্ধি, মিলন, বন্ধন; 9 মিশ্রণ; 1 সংঘটন। [সং. সম্ + √ ধা + অন]। সন্ধানী (-নিন্), সন্ধায়ী (য়িন্) বিণ. সন্ধানকারী; গোপন তথ্য জানতে পটু বা উত্সুক (সন্ধানী দৃষ্টি বা মন); খোঁজ-খবর রাখে এমন। 10)
সাফ
(p. 827) sāpha বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। ̃ সুতরো, ̃ শুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা-সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660015
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273326
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876618
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161863
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934829
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870589
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737050
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679386

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us