Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছাপিয়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উপচা, উপচানো
(p. 131) upacā, upacānō ক্রি. ছাপিয়ে পড়া (জল উপচে পড়ছে), নদীর দুই কূল উপচে পড়ে); প্রয়োজনের অতিরিক্ত হওয়া। [সং. উপচয় + বাং. আ, আনো]। 20)
একূল-ওকূল
(p. 145) ēkūla-ōkūla বি. এপার-ওপার; নদীর দুই দিক (নদী বন্যায় একূল-ওকূল ছাপিয়ে গেছে)। [বাং. এ + সং. কূল + বাং. ও + সং. কূল]। 32)
ছাপা৩
(p. 304) chāpā3 ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)। [তু. উপচা ( সং. উপচয়)]। ̃ ছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা। বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)। ̃ নো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা। বি. বিণ. উক্ত অর্থে। 38)
প্রকাশ
(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ̃ ক বিণ. প্রকাশকারী। বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ̃ ন, ̃ না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ̃ নীয় বিণ. প্রকাশের যোগ্য। ̃ মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে। 6)
বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্)
(p. 619) bipada, (apra.) bipat (bipad) বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপত্-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপত্-পাত বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপত্-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ̃ সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্হা। 7)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666024
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279422
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883353
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171220
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937769
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872366
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739682
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685105

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us