Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঢাকি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
ছাপা2
(p. 304) chāpā2 ক্রি. বি. ঢাকা পড়া বা ঢাকা থাকা, চাপা থাকা (এসব কথা ছাপা থাকে না)। বিণ. গুপ্ত, ঢাকা রয়েছে এমন। [বাং. √ ছাপা; তু. হি. ছিপা]। ̃ ছাপি বি. গোপনীয়তা; পরস্পর থেকে গোপন; ঢাকাঢাকি। ̃ নো ক্রি. লুকানো, লুকিয়ে রাখা, গোপন করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল, ছাপল ক্রি. (ব্রজ.) লুকিয়ে রাখল। 37)
ঢাকঢাক-গুড়গুড়
(p. 360) ḍhākaḍhāka-guḍ়guḍ় বি. কোনো কথা গোপন রাখার চেষ্টা, চাপাচাপি, ঢাকাঢাকি (এ নিয়ে এত ঢাকঢাক-গুড়গুড় কীসের? স্পষ্ট কথা বলতে ভয় কী?)। [বাং. ঢাকা ঢাকা (গোপন) + গুড়গুড় (ধ্বন্যা.)]। 21)
ঢাকা-ঢাকি
(p. 360) ḍhākā-ḍhāki বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা। [বাং. ঢাকা + ঢাকি]। 25)
ঢাকি
(p. 360) ḍhāki বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।
ভুঁই
(p. 667) bhum̐i বি. 1 ভূমি (ভুঁয়ে লুটায়); 2 মাটি; খেত (ভুঁইকুমড়ো); 3 স্হান, ঠাঁই 4 (বিদেশবিভুঁই)। [ সং. ভূমি]। ̃ .কুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ। ̃ .চাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ। ̃ .ফোঁড় বিণ. (আল.) 1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন; 2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ̃ .মালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি। 17)
রেখা
(p. 748) rēkhā বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীন ও প্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ̃ .ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ̃ .গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া। 21)
শিথান
(p. 776) śithāna বি. 1 শিখরদেশ ('কেশরাশি শিথান ঢাকি পড়েছে ভারে ভারে': রবীন্দ্র); 2 মাথার বালিশ ('পিরীতি শিথান সাথে': চণ্ডী)। [ সং. শিরঃস্হান]। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660043
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273357
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876647
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934855
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870598
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737062
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679414

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us