Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দলিলটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আসল
(p. 108) āsala বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে। 58)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
ডেমি
(p. 357) ḍēmi বি. দলিলপত্রাদি লেখার কাজে ব্যবহৃত ডিমাই কাগজবিশেষ বা ফুলস্ক্যাপের অর্ধেক মাপের কাগজবিশেষ। [ইং. demy]। 55)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
নথি
(p. 444) nathi বি. 1 সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া; 2 কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.); 3 প্রামাণিক কাগজপত্র। [হি. নথ্থী]। ̃ পত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ। ̃ ভুক্ত, ̃ সামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত। ̃ নিবন্ধ বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)। ̃ প্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)। ̃ রক্ষক বি. record-keeper (স. প.)। 52)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
মহা-ফেজ
(p. 688) mahā-phēja বি. সরকারী দলিলপত্রের রক্ষক, record-keeper [ফা. মুহাফিজ্]। ̃ .খানা বি. দলিলপত্র সংরক্ষিত করে রাখার সরকারি বিভাগ বা কক্ষ, archives 63)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666159
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279527
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883507
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171370
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937838
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872405
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739751
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685182

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us