Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধ্বংসপ্রাপ্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চূর্ণ
(p. 294) cūrṇa বি. 1 গুঁড়ো (আমলকী চূর্ণ); 2 চুন; 3 আবির। বিণ. 1 চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন (পাথরটা চূর্ণ হয়ে গেছে); 2 একেবারে বিধ্বস্ত বা বিনষ্ট (গর্ব চূর্ণ হয়েছে)। [সং. √চূর্ণ্ + অ]। ̃ কার বি. চুনারি জাতি, চুন প্রস্তুতকারী। ̃ কুন্তল বি. কোঁকড়ানো চুল; চুলের ছোট স্তবক বা গুচ্ছ। ̃ ন বি. গুঁড়ো করা। ̃ নীয় বিণ. চূর্ণনযোগ্য, গুঁড়ো করার উপযুক্ত। ̃ বিচূর্ণ বিণ. একেবারে চূর্ণ (আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল); সম্পূর্ণ ধ্বংস (অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল)। চূর্ণিত, চূর্ণী-কৃত বিণ. গুঁড়ো করা হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট। চূর্ণী-ভূত বিণ. গুঁড়ো হয়েছে এমন। 39)
ধ্বস্ত
(p. 442) dhbasta বিণ. বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত; পতিত। [সং. √ ধ্বন্স্ + ত]। 6)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
প্রনষ্ট
(p. 546) pranaṣṭa বিণ. সম্পূর্ণ নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট (প্রনষ্ট সম্মান)। [সং. প্র + √ নশ্ + ত]। 36)
বিধ্বস্ত
(p. 616) bidhbasta বিণ. 1 সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত (বন্যাবিধ্বস্ত গ্রাম); 2 ইতস্তত বিক্ষিপ্ত। [সং. বি + √ ধ্বন্স্ + ত]। 32)
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভস্ম
(p. 659) bhasma বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে। [সং. √ ভস্ + মন্]। ̃ .কীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)। ̃ .লিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)। ̃ .লোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত। ̃ .সাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন। ̃ .স্তূপ বি. ছাইয়ের গাদা। ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়। ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা। ভস্মাব-শেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে। ভস্মী-করণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মী-কৃত। ভস্মী-ভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। 12)
লুপ্ত
(p. 760) lupta বিণ 1 লোপপ্রাপ্ত, বিলীন (লুপ্ত গৌরব); 2 ধ্বংসপ্রাপ্ত; 3 বিনষ্ঠ; 4 সমাবৃত, আচ্ছন্ন; 5 অদৃশ্য। [সং. √ লুপ্ + ত]। ̃ .প্রায় বিণ. প্রায় লোপপ্রাপ্ত বা বিলীন বা বিনষ্ট। লুপ্তি বি. 1 লোপ, লোপপ্রাপ্তি; 2 বিনাশ, ধ্বংস; 3 আচ্ছন্নতা (চৈতন্যলুপ্তি); 4 অদৃশ্য হওয়া। লুপ্তোদ্ধার বি. 1 হারানো বা গুপ্ত বস্তুর বা বিষয়ের আবিষ্কার; 2 বিনষ্ট বস্তুর বা বিষয়ের ধ্বংসাবশেষ উদ্ধার। 82)
সাফ
(p. 827) sāpha বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। ̃ সুতরো, ̃ শুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা-সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2658869
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2271783
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1874969
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1159542
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934230
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870182
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736507
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 678063

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us