Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাত্র-পাত্রী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব্যূঢ়
(p. 50) abyūḍh় বিণ. অবিবাহিত, বিয়ে হয়নি এমন। [সং. ন + ব্যূঢ়]। স্ত্রী. অব্যূঢ়া। অব্যূঢ়ান্ন বি. আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান। 42)
আই-বড়, আই-বুড়ো
(p. 77) āi-baḍ়, āi-buḍ়ō বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান। 12)
কোর্ট-শিপ
(p. 210) kōrṭa-śipa বি. (ইয়োরোপীয় প্রথায়) বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর মধ্যে হৃদয়ের আদান-প্রদান বা মন দেওয়া-নেওয়া (ওদের বিয়ের দেরি আছে, এখনও কোর্টশিপ চলছে)। [ইং. courtship]। 45)
গন্ধর্ব
(p. 240) gandharba বি. 1 দেবযোনিবিশেষ, স্বর্গের গায়ক শ্রেণি; 2 স্বভাবগায়ক। [সং. গন্ধ + √অর্ব্ (=গতি) + অ]। ̃ বিদ্যা বি. সংগীতবিদ্যা। ̃ বিবাহ বি. কেবল পাত্র-পাত্রীর মতানুসারেই অনুষ্ঠিত হিন্দু বিবাহবিধিবিশেষ। ̃ বেদ বি. সংগীতশাস্ত্র। ̃ লোক বি. গন্ধর্বদের আবাস। 19)
গান্ধর্ব
(p. 246) gāndharba বিণ. 1 গন্ধর্বসম্বন্ধীয়; 2 গন্ধর্ব প্রথায় অর্থাত্ পরস্পরের প্রতি অনুরক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুসারে সম্পাদিত (গান্ধর্ব বিবাহ)। [সং. গন্ধর্ব + অ]। ̃ বিদ্যা - গন্ধর্ববিদ্যা -র অনুরূপ। 56)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
চরিত্র
(p. 279) caritra বি. 1 স্বভাব; আচরণ; 2 রীতিনীতি; 3 সদাচার, সত্ প্রকৃতি (চরিত্রবান ছেলে); 4 উপন্যাস-কাব্য-নাটকাদির পাত্র-পাত্রী (উপন্যাসের নারী ও পুরুষ চরিত্র)। [সং. √চর্ + ইত্র]। চরিত্র খোয়ানো, চরিত্র হারানো ক্রি. বি. চরিত্র নষ্ট করা, দুশ্চরিত্র বা মন্দচরিত্র হওয়া, লম্পট হওয়া। ̃ দোষ বি. অসচ্চরিত্রতা। ̃ বান (-বত্) বিণ. সত্স্বভাব, সচ্চরিত্র। ̃ হনন বি. কারও স্বভাবচরিত্র সম্পর্কে বদনাম রটিয়ে ক্ষতি করা, character assassination এর অনুকরণে। ̃ হীন বিণ. লম্পট, মন্দচরিত্র। 35)
পার্ট
(p. 513) pārṭa বি. নাটকাভিনয়ে পাত্র-পাত্রীর অভিনেয় অংশ (পার্ট মুখস্হ হয়েছে?)। [ইং. part]। 134)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666076
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279469
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883408
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171282
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937800
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872382
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us