Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুষ্প)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্জলি
(p. 8) añjali বি. 1 যুক্তকর, আঁজল আঁজলা; 2 (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি; 3 পূজা; ভজনা ('দেবগণ যারে করেন অঞ্জলি': ক. ক.); 4 আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]। ̃ .পুট বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর। ̃ .বদ্ধ বিণ. যুক্তকর। 141)
অনাঘ্রাত
(p. 24) anāghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন; যার সুঘ্রাণ ভোগ করা হয়নি (অনাঘ্রাত পুষ্প)। [সং. ন+আঘ্রাত]। স্ত্রী. অনাঘ্রাতা। 7)
অপুষ্পক
(p. 40) apuṣpaka বিণ. ফুল ধরে না এমন (ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ)। [সং. ন + পুষ্প + (সমাসান্ত) ক]। ̃ ফলদ। 34)
অব-চয়
(p. 43) aba-caẏa বি. 1 অপচয়, বাজে খরচ; 2 সম্পত্তি, জমি বা দ্রব্যাদির দাম কমা, মূল্যহ্রাস, depreciation (বি. প.); 3 ফুল চয়ন করা, পুষ্পচয়ন। [সং. অব + √ চি + অ]।
আইচ
(p. 77) āica বি. 1 পুষ্পবৃক্ষবিশেষ; আচ গাছ ও তার ফুল; 2 বাঙালির পদবিবিশেষ। [বাং. আচি সং. আদিত্য]। 8)
উচ্চয়, উচ্চায়
(p. 119) uccaẏa, uccāẏa বি. 1 চয়ন (পুষ্পোচ্চয়); 2 সংগ্রহ, রাশি, পুঞ্জ (সলিলোচ্চয়)। [সং. উত্ + √ চি + অ]। 33)
উদ্ভেদ
(p. 128) udbhēda বি. 1 প্রকাশ, বিকাশ, প্রকটন; 2 প্রস্ফুটন (পুষ্পোদ্ভেদ); 3 উদগম (অঙ্কুরোদ্ভেদ); 4 আবিষ্কার (অর্থোদ্ভেদ); 5 ফোড়া অর্বুদ ইত্যাদি যা দেহের ভিতর থেকে চামড়ার উপর বেরোয়। [সং. উত্ + √ ভিদ্ + অ]। উদ্ভেদী (-দিন্) বিণ. মাটি ভেদ করে ওঠে এমন। 41)
ওড়-পুষ্প, ওড়
(p. 153) ōḍ়-puṣpa, ōḍ় বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]। 7)
কদলী, কদল
(p. 160) kadalī, kadala বি. কলা; কলাগাছ। [সং. ক + √ দল্ + অ + ঈ]। কদলী-কুসুম, কদলী-পুষ্প বি. কলার ফুল, মোচা। 28)
কপি৩
(p. 163) kapi3 বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার উপযুক্ত সবজিবিশেষ। [পো. couve তু. হি. গোবি]। ওল-কপি বি. শালগম জাতীয় আনাজবিশেষ। ফুল-কপি বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি। বাঁধা কপি বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে। 16)
কাদম্বিনী
(p. 181) kādambinī বি. মেঘপুঞ্জ। [সং. কাদম্ব (=কদম্ব পুষ্পের বিকাশ) + ইন্ + ঈ]। 17)
কিঞ্জল, কিঞ্জল্ক
(p. 188) kiñjala, kiñjalka বি. 1 ফুলের কেশর; 2 পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]। 68)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কোরক
(p. 210) kōraka বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]। 36)
কৌতূহল
(p. 210) kautūhala বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)। [সং. কুতূহল + অ]। কৌতূহলী বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী ('কৌতূহলী পুষ্পগন্ধ': রবীন্দ্র)। কৌতূহলোদ্দীপক বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী। 77)
খপুষ্প
(p. 221) khapuṣpa বি. আকাশকুসুম; অলীক পদার্থ। [সং. খ + পুষ্প]। 82)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গুঞ্জ
(p. 250) guñja বি. 1 স্তবক, গুচ্ছ; 2 পুষ্পস্তবক; 3 কুঁচ, গুঞ্জা ; 4 গুঞ্জন। [সং. √গুঞ্জ্ + অ]। 46)
গোড়ে
(p. 256) gōḍ়ē বি. পুষ্পমালা; বড় ফুলের মালা। [বাং. গড়িয়া]। 75)
চন্দন
(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন। [সং. √চন্দ্ (=আনন্দ) + অন]। ̃ চর্চিত বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)। ̃ পিঁড়ি বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়। ̃ পুষ্প বি. লবঙ্গ। কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন। হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন। 12)
চুমরি
(p. 294) cumari বি. নারকেল খেজুর প্রভৃতির নৌকাকৃতি পুষ্পকোষ; নারকেলের ফুল বা নবজাত ফলের আধার। [তু. সং. চমর-তু. আঞ্চ. চুরী]। 7)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
ঝরিত
(p. 334) jharita বিণ. 1 ঝরে পড়েছে এমন, ক্ষরিত (ঝরিত পুষ্প); 2 গলিত (নির্ঝরঝরিত বারিরাশি)। [সং. ঝর + ইত]। 40)
টোপাজ
(p. 348) ṭōpāja বি. পোখরাজ বা পুষ্পরাগমণি। [ইং. topaz]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660230
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273562
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876831
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934950
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870666
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737153
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679553

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us