Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পোষ্য]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-জীবী
(p. 25) anu-jībī (-বিন্) বি. বিণ. 1 ভৃত্য; 2 আশ্রিত; 3 পোষ্য (ব্যক্তি); 4 অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। [সং, অনু + √ জীব্ + ইন্]। 91)
অপুষ্যি
(p. 40) apuṣyi বি. কুপোষ্য (তোমার মতো অপুষ্যিকে আর খাওয়াতে পারব না)। [বাং. অ + পুষ্যি]। 35)
অপোষ্য
(p. 40) apōṣya বি. যে শিশুকে যথাযথভাবে পালন করা অসাধ্য; কুপোষ্য, অপুষ্যি। [সং. ন + পোষ্য]। 47)
কুটুম্ব (কথ্য) কুটুম
(p. 194) kuṭumba (kathya) kuṭuma বি. 1 আত্মীয়; 2 পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; 3 বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্) বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। বি. 1 পতিপুত্রযুক্তা স্ত্রী; 2 গৃহিণী; 3 মেয়েকুটুম। কুটুম্বিতা বি. 1 আত্মীয়তা; 2 বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা। 47)
কুপোষ্য, (কথ্য) কুপুষ্যি
(p. 197) kupōṣya, (kathya) kupuṣyi বিণ. বি. ভরণপোষণ করা উচিত নয় বা ভরণপোষণ করার কথা নয় তবু যার ভরণপোষণ করতে হয় এমন; অবাঞ্ছিত পোষ্য বা পুষ্যি; গলগ্রহ (ব্যক্তি)। [সং. কু + পোষ্য]। 12)
দত্ত
(p. 396) datta বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। ̃ ক, দত্তক-পুত্র বি. পোষ্যপুত্র। ̃ হারী (-রিন্), দত্তাপ-হারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন। 37)
দাঁত
(p. 402) dān̐ta বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেল। গজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)। 36)
দুগ্ধ
(p. 411) dugdha বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর। [সং. √ দুহ্ + ত]। ̃ দা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)। ̃ পোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)। ̃ ফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)। ̃ বতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী। ̃ বিকার বি. ছানা। 13)
দুধ
(p. 411) dudha বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো। 21)
পরি-জন
(p. 497) pari-jana বি. 1 পরিবারের লোক; 2 পোষ্য ব্যক্তি; 3 স্বজন, আত্মীয় (পরিবারপরিজন); 4 পরিচারক, ভৃত্য। [সং. পরি + জন]। 27)
পরিবার
(p. 499) paribāra বি. 1 পরিজন; 2 স্ত্রী সন্তান প্রভৃতি পোষ্যবর্গ (পরিবারের লোকজন, পরিবার পরিকল্পনা); 3 পত্নী, স্ত্রী (আমার পরিবারের শরীরটা ভালো যাচ্ছে না)। [সং. পরি + √ বৃ + অ]। বিণ. পারি-বারিক। পরিবার পরিকল্পনা বি. সন্তান-সন্ততির জন্ম নিয়ন্ত্রণ, family planning. 20)
পুষ্যি
(p. 526) puṣyi বিণ. (কথ্য) যাকে পোষণ বা প্রতিপালন করতে হয়; 2 দত্তক (পুষ্যি নিয়েছি, পুষ্যিপুত্তুর)। বি. প্রতিপাল্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ (তাঁর পুষ্যি অনেকগুলো)। [সং. পোষ্য]। 89)
পোষণ
(p. 534) pōṣaṇa বি. 1 পালন; 2 পুষ্টকরণ (শরীরপোষণ); 3 মনে ধারণ (মত পোষণ, বিদ্বেষ পোষণ); 4 পুষ্টি। [সং. √ পুষ্ + অন]। পোষণীয়, পোষ্য বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য। 34)
পোষ্য
(p. 534) pōṣya বিণ. প্রতিপাল্য, পালন করতে হবে এমন। [সং. √ পুষ্ + য]। ̃ পুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র। ̃ বর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ। 41)
সম্পোষ্য
(p. 815) sampōṣya বিণ. প্রতিপালনের উপযোগী, পোষ্য। [সং. সম্ + পোষ্য]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659897
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273157
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161555
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934760
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736983
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679253

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us