Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বদলা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনবস্হা
(p. 23) anabashā বি. 1 অব্যবস্হা; 2 অস্হিরতা; 3 নিয়মের অভাব; 4 উপপাদ্য ও উপপাদকের অর্থাত্ যা প্রমাণ করতে হবে এবং যা প্রমাণের সহায় নেই দুইয়ের অনবরত উল্লেখজনিত তর্কদোষবিশেষ। [সং. ন+অবস্হা]। অনবস্হ, অনব-স্হিত বিণ. অস্হির, অব্যবস্হাযুক্ত। অনব-স্হিত-চিত্ত বিণ. যার চিত্ত চঞ্চল, যার মনের স্হিরতা নেই; অস্হিরচিত্ত; ক্ষণে ক্ষণে মত বদলায় এমন। 7)
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
দুর্মর
(p. 414) durmara বিণ. 1 কিছুতেই মত বদলায় না এমন; 2 পরিবর্তনবিরোধী; 3 অতি রক্ষণশীল, die-hard (দুর্মর প্রাচীনপন্হী)। [সং. দুর্ + √ মৃ + অ]। বি. ̃ তা। 73)
নমনীয়
(p. 447) namanīẏa বিণ. 1 নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। বি. ̃ তা। নম্য বিণ. 1 বাঁকানো বা নোয়ানো যায় এমন; 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা। 37)
পরি-বর্তন
(p. 499) pari-bartana বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরি-বর্ত-মান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। ̃ শীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরি-বর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরি-বর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)। 15)
পালটা
(p. 513) pālaṭā বিণ. 1 বিপরীত, উলটো (পালটা হুকুম); 2 প্রতিপক্ষীয়, বিরুদ্ধ (পালটা জবাব, পালটা আক্রমণ); 3 বদল, বিনিময় (পালটাপালটি)। ক্রি. পালটানো (জিনিসটা পালটাও)। [হি. √ পলট ( প্রাকৃ. পলোট্ট) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. উলটানো, বদলানো, পরিবর্তিত করা (জামা পালটানো, বাড়ি পালটানো)। বিণ. উক্ত অর্থে। ̃ পালটি বি. বারবার বা পরস্পর বদল। 165)
বদল
(p. 575) badala বি. 1 পরিবর্ত, বিনিময় ('নাকের বদলে নরুন পেলাম'); 2 পরিবর্তন (হাওয়া বদল, পোশাক বদল)। [আ. বদল্]। বদলা বি. প্রতিশোধ (অপমানের বদলা নিতেই হবে, এসব হচ্ছে সেদিনের ঘটনার বদলা)। ক্রি. বদল করা। বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা। বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন। বদলি বি. 1 বিনিময়; 2 এক কর্মস্হল থেকে অন্য কর্মস্হলে নিযুক্ত হওয়া বা স্হানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে); 3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)। বিণ. 1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত; 2 স্হানাপন্ন, officiating (স.প.)। 52)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞ র অনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
ভোল1
(p. 670) bhōla1 বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে'); 3 ছদ্মবেশ (ভোল ধরা)।[তু. ভেল]। 90)
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতি ও চালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660045
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273357
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876648
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934856
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870599
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737062
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679415

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us