Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ম্যাজিক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
ঐন্দ্র-জালিক
(p. 150) aindra-jālika বিণ. 1 ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; 2 ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]। 26)
কুঠি
(p. 194) kuṭhi বি. 1 (প্রধানত ইয়োরোপীয়) ব্যবসায়ীদের কার্যালয় বা বাসস্হান (নীলকুঠি); 2 রাজপুরুষ বা পদস্হ ব্যক্তির বাসগৃহ, বাংলো (কালেক্টরের কুঠি, ম্যাজিস্ট্রেটের কুঠি)। [সং. কোষ্ঠিকা; তু. হি. কোঠি]। ̃ য়াল বি. কুঠির মালিক বা অধ্যক্ষ; সওদাগর। 57)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
ডিস-ট্রিক্ট
(p. 357) ḍisa-ṭrikṭa বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক। 26)
ডেপুটি
(p. 357) ḍēpuṭi বিণ. (উচ্চপদস্হ কর্মচারীর) সহকারী (ডেপুটি নবাব)। বি. ডেপুটি ম্যাজিস্ট্রেট। [ইং. deputy]। 53)
ভেলকি
(p. 670) bhēlaki বি. 1 জাদু, ম্যাজিক; 2 ধোঁকা [দেশি.]। ̃ .বাজি বি. জাদুর খেলা, ম্যাজিক। 43)
ভোজ-বাজি
(p. 670) bhōja-bāji বি. জাদু, জাদু খেলা, ম্যাজিক। [সং. ভোজ + ফা. বাজী]। 78)
ভোজ-বিদ্যা
(p. 670) bhōja-bidyā বি. জাদু; ইন্দ্রজাল, ম্যাজিক [সং. ভোজ + বিদ্যা]। 79)
ম্যাজিক
(p. 721) myājika বি. ইন্দ্রজাল, ভেলকি, হাতের কৌশলে বা যান্ত্রিক কৌশলে দৃষ্টিবিভ্রম সৃষ্টির খেলা। [ইং. magic]। 15)
ম্যাজিস্ট্রেট
(p. 721) myājisṭrēṭa বি. মহকুমা বা জেলার ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। [ইং. magistrate]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660365
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273682
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162311
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935013
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870702
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737203
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679642

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us