Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংকোচন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসংকোচ, অসঙ্কোচ
(p. 67) asaṅkōca, asaṅkōca বিণ. সংকোচহীন (অসংকোচ স্বীকারোক্তি)। [সং. ন + সংকোচ]। অসংকোচে ক্রি-বিণ. বিনা দ্বিধায়, অকুন্ঠভাবে (অসংকোচে স্বীকার করল)। 34)
আকুঞ্চন
(p. 81) ākuñcana বি. একটুখানি কুঁকড়ে বা গুটিয়ে যাওয়া, কোঁকড়ানো; সংকোচন। [সং. আ + কুঞ্চন]। আকুঞ্চিত বিণ. কোঁকড়ানো, গুটানো, সংকুচিত। 24)
কুঞ্চন
(p. 194) kuñcana বি. 1 সংকোচন; 2 কুঁচকে যাওয়া। [সং. √ কুন্চ্ + অন]। কুঞ্চিত বিণ. কুঁচকে গেছে এমন; সংকুচিত; কোঁকড়া (কুঞ্চিত কেশ)। 27)
চুনট
(p. 290) cunaṭa বি. 1 সংকোচন; 2 কোঁচানো; ধুতি চাদর ইত্যাদির প্রান্ত কোঁচানো (চুনট করা ধুতি)। বিণ. কোঁচকানো, কুঞ্চিত। [হি. চুনটি]। 84)
তঞ্চন
(p. 364) tañcana বি. 1 সংকোচন; 2 সংক্ষেপ; 3 (রসা.) তরল পদার্থের ঘন পিণ্ডাকারে রূপান্তর, coagulation (বি. প.), ঘনীভবন। [সং. √ তঞ্চ্ (=সংকোচন) + অন]। 15)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
নিমীলন
(p. 461) nimīlana বি. (মূলত চোখের পল্লব বা পাতা) মোদা, সংকোচন, বোজা; চোখ বোজা। [সং. নি + √ মীল্ + অন]। নিমীল-নয়নে ক্রি-বিণ. চোখ বুজে, মুদিত নয়নে ('তুমি ঘুমাইছ নিমীলনয়নে')। নিমীলিত বিণ. মুদ্রিত, মোদা রয়েছে এমন; সংকুচিত। 99)
ফিক1
(p. 565) phika1 বি. পেশিসংকোচনজনিত হঠাত্ বেদনা, স্নায়ুর আকস্মিক আক্ষেপ এবং তজ্জনিত বেদনা (ফিক ব্যথা, ফিক ধরা)। [দেশি-তু. সং. স্ফিক (কোমরের মাংসপিণ্ড)]। 7)
বেপরোয়া
(p. 641) bēparōẏā বিণ. 1 কিছুকে বা কাউকে গ্রাহ্য করে না এমন (বেপরোয়া গতিতে গাড়ি চালানো); 2 নির্ভয়; 3 লজ্জাসংকোচহীন। [ফা. বে + পর্বা]। 9)
মীলন
(p. 707) mīlana বি. 1 সংকোচন; 2 চোখকে বু়জিয়ে রাখা।তু. নিমীলন, উন্মীলন।[সং. √ মীল্ + অন]। মীলিত বিণ. 1 সংকুচিত; 2 চোখকে বু়জিয়ে রাখা হয়েছে এমন (নিমীলিতনয়ন)। 24)
যন্ত্রণ
(p. 723) yantraṇa বি. 1 পীড়ন বা দমন 2 শাসন; 3 সংকোচন। [সং. √ যন্ত্র্ + অন]। তু. নিয়ন্ত্রণ। 22)
লাফ
(p. 759) lāpha বি. লম্ফ, দুই কিংবা এক পায়ের পেশি স্প্রিঙের মতো সংকোচন ও হঠাত্ প্রসারণের দ্বারা দূরত্ব লঙ্ঘন। [সং. লম্ফ]। ̃ .ঝাঁপ বি. 1 লাফালাফি, লম্ফঝম্ফ; 2 হুড়োহুড়ি; 3 (আল.) অত্যাধিক ব্যস্ততা বা আস্ফালন। লাফা-লাফি বি. 1 ক্রমাগত লাফ দেওয়া; 2 (আল.) অত্যধিক ব্যস্ততা বা আস্ফালন। 25)
সংকোচ
(p. 792) saṅkōca বি. 1 অল্পীকরণ, হ্রাসকরণ (ব্যয়সংকোচ); 2 সংক্ষেপ; 3 কুণ্ঠা (মনোভাব প্রকাশে সংকোচ); 4 জড়সড়-ভাব। [সং. সম্ + √ কুচ্ + অ]। ̃ ন বি. 1 হ্রস্বীকরণ; কমানো; 2 হ্রস্ব হওয়া (শক্তিসংকোচন); 3 প্রসারণ-এর বিপরীতার্থক। ̃ শূন্য, ̃ হীন বিণ. অকুণ্ঠ; লজ্জাশূন্য, জড়ভাবহীন। 27)
সংক্ষেপ
(p. 792) saṅkṣēpa বি. 1 সংকোচ; 2 অল্পীকরণ, কমানো, কম করা (ব্যয়সংক্ষেপ); 3 সংক্ষিপ্ত বর্ণনা, চুম্বক। [সং. সম্ + √ ক্ষিপ্ + অ]। ̃ ণ বি. সংক্ষেপ করা; সংকোচন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রি-বিণ. সংক্ষেপে, সংক্ষিপ্তভাবে। সংক্ষেপিত বিণ. সংক্ষিপ্ত করা হয়েছে এমন। 34)
সংনমন
(p. 792) sannamana বি. (বিজ্ঞা.) চাপ-প্রয়োগে সংকোচন, com pression (বি.প.)। [সং. সম্ + নমন]। 61)
সংহরণ
(p. 796) saṃharaṇa বি. 1 সংহার, হত্যা, নিধন; 2 নিবারণ, সংবরণ, সংযত করা (অসংযত শক্তির সংহরণ); 3 নাশ, দূরীকরণ ('তমোগুণ কর সংহরণ'); 4 সংকোচন; 5 সংক্ষেপ করা, সংক্ষেপণ। [সং. সম্ + √ হ্ + অন]। সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা ('সংহর, সংহর তব বাণী': রবীন্দ্র)। 43)
সংহার
(p. 796) saṃhāra বি. 1 বধ, বিনাশ, নিধন (বৃত্রসংহার); 2 ধ্বংস, প্রলয় (সৃষ্টিসংহার); 3 অবসান (উপসংহার); 4 প্রত্যাকর্ষণ, প্রত্যাহার (বাক্যসংহার); 5 সংকোচন (বেণিসংহার); 6 সংগ্রহ। [সং. সম্ + √ হৃ + অ]। ̃ ক বিণ. বি. সংহারকারী, বধকারী, বিনাশক। সংহারা ক্রি. (কাব্যে) বধ করা ('সংহারিব রণে')। 45)
সপ্রতিভ
(p. 806) sapratibha বিণ. 1 প্রতিভান্বিত; 2 দীপ্তিময়, প্রভাযুক্ত ('আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে': জী. দা)'; 3 লজ্জা পায় না বা ঘাবড়ায় না এমন, সংকোচমুক্ত, চটপটে (সপ্রতিভ আচরণ)। [সং. সহ + প্রতিভা (আলো)]। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660449
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273777
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1877035
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162435
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935047
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870739
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737237
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679703

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us