Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সপাত্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

এসপার-ওসপার
(p. 149) ēsapāra-ōsapāra অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]। 29)
কণ্ডূ
(p. 159) kaṇḍū বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। ̃ তি বি. 1 চুলকানি; 2 কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। ̃| য়ন বি. কণ্ডূতি; চুলকানো। ̃ য়-মান বিণ. চুলকাচ্ছে এমন। 26)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কুঁড়ে1, (বর্জি.) কুঁড়িয়া1
(p. 192) kun̐ḍ়ē1, (barji.) kun̐ḍ়iẏā1 বি. ঘাসপাতা ইত্যাদিতে ছাওয়া গরিবের ছোট কাঁচা ঘর। [সং. কুটির]। 31)
চিকিত্সা
(p. 281) cikitsā বি. রোগনিরাময়ের জন্য ওষুধপত্রের ব্যবস্হা। [সং. √কিত্ + সন্ + আ]। ̃ ধীন বিণ. চিকিত্সিত হচ্ছে এমন। ̃ লয় বি. যেখানে চিকিত্সা করা হয় বা রোগনিরাময়ের ব্যবস্হা করা হয়, ডাক্তারখানা; হাসপাতাল। চিকিত্সক বি. চিকিত্সাকারী, বৈদ্য, ডাক্তার। চিকিত্সনীয়, চিকিত্ স্য বিণ. চিকিত্সার যোগ্য; চিকিত্সা করা চলবে বা করতে হবে এমন। ̃ বিভ্রাট, ̃ সংকট বি. বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে কিংবা ভুল চিকিত্সার ফলে উদ্ভুত সংকট। চিকিত্সিত বিণ. চিকিত্সা করা হয়েছে এমন।
চিত্-কার
(p. 288) cit-kāra বি. 1 চেঁচানি, উচ্চ কণ্ঠস্বর (এটা হাসপাতাল এখানে চিত্কার কোরো না); 2 গোলমাল, হইচই (এখানে এক চিত্কার হচ্ছে কেন?)। [সং. চিত্ + √কৃ + অ]। চিত্-কৃত বিণ. চিত্কার করে বলা হয়েছে এমন (চিত্কৃত ঘোষণা); সরবে ঘোষিত। 32)
নার্স
(p. 454) nārsa বি. হাসপাতাল প্রভৃতি চিকিত্সালয়ের সেবিকা। [ইং. nurse]। নার্সিং হোম বি. রোগীর সেবা ও নিরাময়ের জন্য বেসরকারি চিকিত্সালয়বিশেষ। 77)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
বিচর্চিকা
(p. 610) bicarcikā বি. খোসপাঁচড়াদি চর্মরোগ। [সং. বি + √ চর্চ্ + অক + আ]। 14)
বিশ্বসিত
(p. 627) biśbasita বিণ. বিশ্বাস করা হয়েছে বা বিশ্বাস করেছে এমন, বিশ্বাসপাত্র; বিশ্বাসকারক। [সং. বি + √ শ্বস্ + ত]। 21)
বেড
(p. 633) bēḍa বি. বিছানা, শয্যা (দুই বেড়ের কামরা, হাসপাতালের বেড)। [ইং. bed]। ̃ কভার বি. বিছানা ঢাকার চাদর। 150)
ব্লাড ব্যাংক
(p. 654) blāḍa byāṅka বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে। [ইং. blood bank]। 7)
মড়ি
(p. 676) maḍ়i বি. 1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর); 2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য। [বাং মড়া + ই]। ̃ .ঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ। ̃ .পোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ। 45)
মেট্রন
(p. 716) mēṭrana বি. হাসপাতালের নার্সদের কর্ত্রী, প্রধান নার্স, মাতৃকা (স. প.) [ইং. matron]। 7)
শকুন্ত
(p. 768) śakunta বি. 1 পাখি 2 ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। ̃ .লা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী। 15)
সওয়া1
(p. 792) sōẏā1 বি. বিণ. এক ও একচতুর্থাংশ, 1 1/4 (সওয়া চারটে বেজেছে)। [সং. সপাদ]। ̃ ইয়া বি. (গণি.) সওয়ার হিসাবের তালিকা। 10)
সপা-সপ
(p. 806) sapā-sapa ক্রি-বিণ. 1 ক্রমাগত দ্রূত সপসপ শব্দে (সপাসপ খাওয়া); 2 সপাং করে (সপাসপ বেত মারা)। [ধ্বন্যা.]। 26)
সপাং, সপাত্
(p. 806) sapā, ṃsapāt বি. বেত্রাদি দ্বারা জোরে আঘাতের শব্দ (সপাং করে বেত মারা)। [ধ্বন্যা.]। সপাং সপাং, সপাত্ সপাত্ বি. ক্রমাগত বা বারবার সপাং বা সপাত্ শব্দ। 24)
সপাদ
(p. 806) sapāda বিণ. চতুর্থাংশসহ, সওয়া, একচতুর্থাংশসহ। [সং. সহ + পাদ (=চতুর্থাংশ)]। 25)
হাউস সার্জন
(p. 862) hāusa sārjana বি. হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিত্সক। [ইং. house surgeon]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659963
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273269
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876552
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161740
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934811
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870579
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737023
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679332

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us