Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হবনীয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
আক্দ
(p. 80) ākda বি. মুসলমান রীতিতে বিবাহবন্ধন; মুসলমানদের বিবাহে বরকন্যার পরস্পরকে স্বীকার ও গ্রহণ। [আ. আ'ক্দ্]। 25)
আহব2
(p. 111) āhaba2 বি. যজ্ঞ। [সং. আ + √ হু + অ]। আহবনীয় বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়। 14)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
ত্রেতা
(p. 387) trētā বি. 1 হিন্দু পুরাণে বর্ণিত সত্য ও দ্বাপর যুগের মধ্যবর্তী যুগ; 2 যজ্ঞীয় অগ্নিত্রয়-গার্হপত্য. আহবনীয় ও দক্ষিণ। [সং. ত্রি + ইতা]। 98)
বন্ধন
(p. 575) bandhana বি. 1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা); 2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন); 3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন); 4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি); 5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন); 6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন); 7 সংযমন, নিরোধ; 8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি; 9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)। [সং. √ বন্ধ্ + অন]। ̃ হীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)। বন্ধনী বি. 1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়; 2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন। 100)
হবন
(p. 858) habana বি. হোম, আহুতি। [সং. √ হু + অন]। হবনী বি. হোমকুণ্ড। হবনীয় বি. বিণ. হোমের বস্তু; হোমের যোগ্য। 55)
হবিঃ (-বিস্), (চলিত) হবি
(p. 860) habiḥ (-bis), (calita) habi বি. 1 হবনীয় বস্তু; 2 হোমের ঘৃত; 3 ঘৃত; 4 হোম। [সং. √ হু + ইস্]। হবির্ভুক (-জ্) বি. অগ্নি। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660123
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273444
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876710
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162013
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934896
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870626
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737098
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679483

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us