Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রণ এর বাংলা অর্থ হলো -

(p. 733) raṇa বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব।
[সং. √ রণ্ + অ]।
.কুশল
বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু।
.কৌশল
বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা।
.ক্ষেত্র
বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র।
.চণ্ডী
দ্র চণ্ডী।
.জয়ী,
̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন।
.তরঙ্গ
বি. যুদ্ধরূপ ঢেউ।
.তরি,
̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়।
.তূর্য
বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা।
.পণ্ডিত
বিণ. রণকুশল।
.বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক।
.ভেরি
বি. যুদ্ধের দামামা।
.মত্ত
বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন।
.যাত্রা
বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান।
.রঙ্গিণী
বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)।
.সজ্জা,
̃.সাজ বি. যুদ্ধের বেশ।
.স্হল,
রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র।
রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া।
রণোন্মত্তরণমত্ত -র অনুরূপ।
রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রোয়া1
(p. 750) rōẏā1 ক্রি. রুয়া -র চলিত রূপ। বিণ. রোপণ করা বা পোঁতা হয়েছে এমন (রোয়া গাছ, রোয়া ধান)। 40)
রয়2
(p. 736) raẏa2 ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে ('রয় যে কাঙাল শূন্য হাতে': রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]। 21)
রশ্মি
(p. 736) raśmi বি. 1 কিরণ, প্রভা, দ্যুতি; 2 অশ্বের বন্ধনরজ্জু; 3 লাগাম; 4 চোখের পাতার লোম, পক্ষ্ম। [সং. √ অশ্ + মি, অশ্ = রশ্]। 29)
রাস্না
(p. 743) rāsnā বি. পরগাছাজাতীয় লতাবিশেষ; অর্কিডবিশেষ। [সং. √ রস্ + ন + আ]। 33)
রোহী
(p. 750) rōhī (-হিন্) বিণ. আরোহী। [সং. √ রুহ্ + ইন্]। স্ত্রী. রোহিণী। 58)
রিটার্নিং অফিসার
(p. 743) riṭārni ṃaphisāra বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]। 47)
রূপি
(p. 748) rūpi বি. লালমুখো বাঁদরবিশেষ। [সং. রূপ + বাং. ই]। 4)
রেহান
(p. 749) rēhāna বি. বন্ধক। [আ. রিহ্ন]। ̃ .নামা বি. বন্ধকি দলিল। 32)
রাজ-মার্গ
(p. 741) rāja-mārga বি. রাজপথ। [সং. রাজ4 + মার্গ]। 16)
রওয়া
(p. 731) rōẏā ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্হান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়েবসে কাজ করা)। [হি. রহ্না রহা রওয়া]। ̃ নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। উক্ত সব অর্থে। 6)
রক্ত
(p. 731) rakta বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ ক বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষুরক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 12)
রসো
(p. 738) rasō অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]। 7)
রুই
(p. 743) rui বি. আঁশযুক্ত বড়ো মাছবিশেষ, রোহিত। [সং. রোহিত]। ̃ .কাতলা বি. 1 রুইকাতলা-জাতীয় বড়ো মাছ; 2 (গৌণ অর্থে) বিত্তবানপ্রতিপত্তিশালী লোক (পুলিশ রুইকাতলাদের গায়ে হাত দিতে সাহস করে না)। 75)
রাজাধি-রাজ
(p. 741) rājādhi-rāja বি. রাজার রাজা, সম্রাট। [সং. রাজ4 + অধিরাজ]। 32)
রে2
(p. 748) rē2 অব্য. 1 স্নেহ ভর্ত্ সনা বা অবজ্ঞাসূচক সম্বোধনবিশেষ (শোন রে খোকা, শোন রে কিষাণ ভাই); 2 বিস্ময়খেদসূচক (তাই তো রে, হায় রে)। 12)
রফা
রাত্রি
রাগেশ্রী
রেওয়াজ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273157
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161554
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934760
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736983
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679253

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us