Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাগজপত্র দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আল-পিন
(p. 104) āla-pina বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]। 69)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
খুঁটা2, খোঁটা2
(p. 230) khun̐ṭā2, khōn̐ṭā2 ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ̃ খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ̃ নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)। 15)
চিঠি
(p. 288) ciṭhi বি. পত্র, লিপি। [হি. চিট্ঠী]। ̃ চাপাটি বি. চিঠিপত্র, পত্রাদি। ̃ পত্র বি. চিঠি ও ওইধরনের কাগজপত্র; চিঠিচাপাটি। 20)
ছয়-লাপ
(p. 301) chaẏa-lāpa বিণ. 1 পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); 2 সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]। 47)
টোন
(p. 348) ṭōna বি. কাগজপত্র বাঁধার বা সেলাই করার উপযোগী শক্ত সুতো। [ইং. twine]। 7)
নকল
(p. 443) nakala বি. 1 অনুকরণ (বিলাতের নকল করা); 2 প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); 3 পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। ̃ নবিশ বি. 1 অনুলিপি লেখক, copyist; 2 বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)। 18)
নথি
(p. 444) nathi বি. 1 সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া; 2 কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.); 3 প্রামাণিক কাগজপত্র। [হি. নথ্থী]। ̃ পত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ। ̃ ভুক্ত, ̃ সামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত। ̃ নিবন্ধ বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)। ̃ প্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)। ̃ রক্ষক বি. record-keeper (স. প.)। 52)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নিকাশ
(p. 459) nikāśa বি. 1 নিষ্কাশন (জলনিকাশ); 2 নির্গমন (জল নিকাশের পথ); 3 শেষ, সমাপন (হিসাবনিকাশ); 4 বিনাশ, ধ্বংস (শত্রু নিকাশ করা); 5 অবসান (দফা নিকাশ)। [সং. নিষ্কাশ]। নিকাশি বিণ. 1 চূড়ান্ত হিসাবসংক্রান্ত (নিকাশি কাগজপত্র); 2 বহির্গমনের উপযোগী বা বহির্গমনসংক্রান্ত (জলনিকাশি ব্যবস্হা)। 11)
পত্তর
(p. 488) pattara সমূহ-অর্থে পত্র -র বিকৃত কথ্য রূপ (চিঠিপত্তর, কাগজপত্তর)। 20)
বেদর-কারি
(p. 633) bēdara-kāri বিণ. অদরকারি, প্রয়োজনীয় নয় এমন (বেদরকারি কাগজপত্র)। [ফা. বে + দরকার + বাং. ই]। 184)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660034
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273345
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876638
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161892
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934846
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870594
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737060
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679402

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us