Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাড়া1। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁকাড়া
(p. 81) ān̐kāḍ়ā বিণ. কাঁড়া বা ঝেড়ে পরিষ্কার করা হয়নি এমন (আঁকাড়া চাল)। [বাং. আ + কাঁড়া]। 7)
কাড়ন
(p. 179) kāḍ়na দ্র কাড়া1। 40)
কাড়া1
(p. 179) kāḍ়ā1 ক্রি. 1 ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া (সর্বস্ব কেড়ে নেওয়া); 2 আকর্ষণ করা, টানা (মন কাড়া, নজর কাড়া); 3 উচ্চারণ করা (রা কাড়ে না)। বি. আকর্ষণ; জিনিয়ে নেওয়া। বিণ. ছিনিয়ে নেওয়া হয়েছে এমন (কেড়ে-নেওয়া ধন); লুণ্ঠিত। [ সং. কর্ষণ প্রাকৃ. কড্ঢণ কাঢ়ন কাড়ন কাড়া]। কাড়ন বি. কেড়ে নেওয়া। ̃ কাড়ি বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)। ̃ নো ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)। বিণ. বি. উক্ত সমস্ত অর্থে। 41)
কাড়া2
(p. 179) kāḍ়ā2 বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কটাহ]। কাড়া-নাকাড়া বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র। 42)
ঝর্ঝর
(p. 334) jharjhara বি. 1 জলপ্রবাহের শব্দ; 2 ঝাঁঝরি, হাতা; 3 বাদ্যযন্ত্রবিশেষ, ঝাঁঝর, কাড়া। [সং. √ ঝর্ঝ্ + অর]। ঝর্ঝরিত বিণ. 1 ঝর্ঝর শব্দযুক্ত; 2 ঝাঁঝরা হয়ে গেছে এমন। ঝর্ঝরে বিণ. ঝরঝরে। 42)
টিকারা
(p. 343) ṭikārā বি. নাকাড়াজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, কাড়া, দুন্দুভি। [তু. হি. টিকারা]। 54)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
নজর
(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ̃ দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ̃ বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা। 21)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
রা2
(p. 738) rā2 বি. 1 রব, ডাক (সব শিয়ালের এক রা); 2 মুখের আওয়াজ, কথা (মুখে রা নেই)। [সং. রাব]। রা করা, রা কাড়া ক্রি. বি. কথা বলা; কথার জবাব দেওয়া (কী ব্যাপার, রা কাড়ছ না যে?)। রা সরা ক্রি. বি. বাক্যস্ফুর্তি হওয়া। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659911
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273174
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876448
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161567
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934774
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870540
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736990
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679259

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us