Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘাঁটি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আরক্ষ
(p. 103) ārakṣa বি. 1 থানা, ঘাঁটি; 2 রক্ষিসৈন্য। বিণ. রক্ষক। [সং. আ + √রক্ষ্ + অ়]। আরক্ষা বি. 1 আরক্ষণ, রক্ষণ; 2 পুলিশ (স. প.)। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্) বি. 1 পুলিশের কনস্টেবল; 2 প্রহরী।
কড়া৩
(p. 158) kaḍ়ā3 বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ̃ কড়, ̃ ক্কড় বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ̃ কড়ি, ̃ ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। 28)
গুল্ম
(p. 253) gulma বি. 1 ঝাড়বিশিষ্ট ছোট গাছ; 2 কাণ্ডহীন গাছ; 3 সৈন্যের ঘাঁটি বা থানা ; 4 পুরাণোক্ত সৈন্যসংখ্যাবিশেষ-1 গুল্মে 9 হস্তি 9 রথ 27 অশ্ব ও 45 পদাতি থাকে; 5 প্লীহাবৃদ্ধি রোগ। [সং. √গুড়্ (বেষ্টন করা) + ম]। 52)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘাঁটা2
(p. 266) ghān̐ṭā2 বি. কড়া (হাতে ঘাঁটা পড়ে গেল)। [দেশি]। 47)
ঘাঁটি
(p. 266) ghān̐ṭi বি. 1 প্রহরীর থাকবার স্হান, চৌকি; 2 প্রবেশপথ বা পথের সন্ধিস্হল; 3 যুদ্ধরত সৈনিকদের অবস্হিতিস্হান, থানা, আড্ডা (ঘাঁটি স্হাপন করা)। [সং. ঘট্ট]। ̃ য়াল বি. ঘাঁটির প্রহরী বা অধ্যক্ষ। ঘাঁটি আগলানো ক্রি. বি. প্রবেশপথ রক্ষার জন্য পাহারা দেওয়া। 48)
ঘাটিয়াল, ঘাটোয়াল
(p. 266) ghāṭiẏāla, ghāṭōẏāla বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি। 56)
চৌকি
(p. 299) cauki বি. 1 চারটি পায়াযুক্ত কাষ্ঠাসন, তক্তপোশ; 2 প্রহরীর ঘাঁটি, ফাঁড়ি, থানা; 3 পাহারা (চৌকি দেওয়া); 4 খাজনা বা কর আদায়ের ঘাঁটি। [সং. চতুষ্কী]। ̃ দার বি. 1 প্রহরী; 2 কর আদায়কারী পেয়াদা। ̃ দারি বি. চৌকিদারের বৃত্তি বা কাজ। বিণ. চৌকিদারসংক্রান্ত। 8)
ছাউনি2
(p. 303) chāuni2 বি. 1 সেনানিবাস, সৈন্যদের স্হায়ী আড্ডা, cantonment; 2 শিবির, যুদ্ধের সময় সৈন্যবাহিনীর ঘাঁটি। [হি. সাউনি]। 4)
থানা
(p. 392) thānā বি. 1 অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা সং. স্হান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ̃ দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা। 30)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
ফাঁড়ি
(p. 563) phān̐ḍ়i বি. পুলিশের চৌকি বা ঘাঁটি, ছোটো থানা। [দেশি-তু. মারাঠি ফাংদী]। ̃ দার বি. ফাঁড়ির প্রধান অফিসার। 13)
বিঘট্টন
(p. 605) bighaṭṭana বি. 1 একটি চলন্ত বস্তুর সঙ্গে আর একটির সংঘর্ষ; 2 প্রবল আলোড়ন; 3 ঘর্ষণ; 4 খুব জোরে ঘাঁটা। [সং. বি + √ ঘট্ট্ + অন]। বিণ. বিঘট্টিত।
বিমান
(p. 621) bimāna বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। ̃ ঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase. ̃ চারী (রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। ̃ ডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. ̃ বন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. ̃ বল, ̃ বাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. ̃ বাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। ̃ বিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। ̃ সেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess. 68)
হাজা
(p. 862) hājā ক্রি. 1 জলে ভিজে নষ্ট হওয়া; 2 জলকাদায় পচা বা ক্ষত হওয়া। বি. 1 জলে ভিজে পচন; 2 অতিবৃষ্টি বা জলপ্লাবনাদির ফলে শস্যের পচন (হাজাশুখা); 3 মাত্রাতিরিক্ত জল ঘাঁটবার ফলে হাত-পায়ের আঙুলের ক্ষতরোগবিশেষ। বিণ. 1 হেজে গিয়েছে এমন; 2 পাঁকে ঢাকা পড়েছে বা বুজে গিয়েছে এমন (হাজামজা পুকুর)। [দেশি]। ̃ মজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন। 69)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876726
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934900
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870627
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737106
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679494

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us