Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চূর্ণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অচূর্ণ, অচূর্ণিত
(p. 8) acūrṇa, acūrṇita বিণ. 1 চূর্ণ বা গুঁড়ো করা নয় বা হয়নি এমন; 2 আস্ত, গোটা; 3 নষ্ট বা ধ্বংস হয়নি এমন। [সং. ন+চূর্ণ, চূর্ণিত]। 71)
আটা2
(p. 85) āṭā2 বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]। 67)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আভাঙা
(p. 99) ābhāṅā বিণ. ভাঙা বা চূর্ণ করা হয়নি এমন, পেষানো হয়নি এমন (আভাঙ্গা গম)। [বাং. আ + ভাঙ্গা]। 40)
আম-চুর
(p. 101) āma-cura বি. আমশি, শুকিয়ে রাখা আমের ছোট ছোট টুকরো।[বাং. আম3 + চুর (সং. চূর্ণ)]। 5)
এনামেল
(p. 146) ēnāmēla বি. 1 কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; 2 ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; 3 দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]। 62)
কুটা2, কোটা
(p. 194) kuṭā2, kōṭā ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। 41)
কুট্টিত
(p. 194) kuṭṭita বিণ. 1 খণ্ডিত, ছেদিত, কর্তিত; 2 পেষণ বা চূর্ণ করা হয়েছে এমন। [সং. √ কুট্ট্ + ত]। 51)
কুরল
(p. 199) kurala বি. 1 উত্ক্রোশ, কুরর; 2 অলক, চূর্ণকুন্তল। [সং. কুরর কুরল]। 6)
কুল-চুর
(p. 199) kula-cura বি. কুলের কুচি ও গুড় দিয়ে তৈরি আচারবিশেষ। [বাং. কুল1 + চুর ( সং. চূর্ণ)। 34)
ক্ষুণ্ণ
(p. 217) kṣuṇṇa বিণ. 1 দুঃখিত, ব্যথিত, ক্ষুব্ধ (ক্ষুণ্ণ মনে); 2 খর্ব (অধিকার ক্ষুণ্ণ করা, বিশ্বাস বা শ্রদ্ধা ক্ষুণ্ণ করা) ; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (অগ্রগতি অক্ষুণ্ণ রইল); 4 (বিরল), চূর্ণীকৃত। [সং. √ ক্ষুদ্ + (চূর্ণ করা) + ত]। 43)
ক্ষোদন
(p. 217) kṣōdana বি. 1 চূর্ণ করা; 2 উত্কীর্ণ করা, খোদাই। [সং. √ ক্ষুদ্ + অন]। ক্ষোদিত বিণ. খোদাই করা হয়েছে এমন, উত্কীর্ণ। 64)
গন্ধক
(p. 240) gandhaka বি. হলুদ বর্ণের মৌলিক পদার্থবিশেষ, sulphur [সং. গন্ধ + ক]। ̃ চূর্ণ বি. বারুদ। গন্ধক-দ্রাবক, গন্ধকাম্ল বি. মহাদ্রাবক, sulphuric acid. 18)
গুঁড়া, গুঁড়ো
(p. 250) gun̐ḍ়ā, gun̐ḍ়ō বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। ̃ নো ক্রি. চূর্ণ করা। বি. চূর্ণন। বিণ. চূর্ণিত। 26)
গুঁড়ি1
(p. 250) gun̐ḍ়i1 বি. 1 চূর্ণ, গুঁড়ো (দাঁতের গুঁড়ি); 2 ক্ষুদ্র বিন্দু (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি)। [সং. গুণ্ডিক]। 27)
গুণ্ডি
(p. 253) guṇḍi বি. তামাকপাতা বা তার চূর্ণ দিয়ে তৈরি নেশার জিনিস। [তু. সং. গুণ্ডিত]। 3)
গুণ্ডিত
(p. 250) guṇḍita বিণ. 1 চূর্ণিত; 2 চূর্ণযুক্ত। [সং. √গুণ্ড়্ + ত]। 87)
গোটা1
(p. 256) gōṭā1 বিণ. 1 আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); 2 বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; 3 বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)। বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)। [দেশি]। ̃ কতক, ̃ কয়েক বিণ. অল্প কয়েকটি। গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)। [গুটি1 দ্র]। 68)
গোধূম, গোধুম
(p. 256) gōdhūma, gōdhuma বি. গম। [সং. √গুধ্ + উম-তু. ফা. গনদুম্]। ̃ চূর্ণ বি. 1 আটা; 2 ময়দা। 86)
চর্বণ
(p. 279) carbaṇa বি. দাঁত দিয়ে চূর্ণ করা বা পেষা, চিবানো। [সং. √চর্ব্ + অন]। চর্বণীয়, চর্ব্য বিণ. চর্বণযোগ্য, চিবিয়ে খেতে হয় এমন; চিবানো যায় এমন। চর্বিত বিণ. 1 চিবানো হয়েছে এমন; 2 ভক্ষিত, খাওয়া হয়েছে এমন। গিলিত-চর্বণ, চর্বিত-চর্বণ বি. 1 ভক্ষিত বস্তু উগরে পুনরায় চর্বণ, জাবর কাটা, রোমন্হন; 2 (আল.) পূর্বে আলোচিত বিষয় নিয়ে পুনরায় আলোচনা, একই বিষয়ের বারবার আলোচনা। 42)
চুন
(p. 290) cuna বি. পাথর শামুক ঝিনুক প্রভৃতি পুড়িয়ে বা চুনাপাথর থেকে যে সাদা ক্ষার পাওয়া যায় (চুন-সুরকির গাঁথনি)। বিণ. বিবর্ণ, ফ্যাকাশে, পাংশু (মুখ চুন হয়ে যাওয়া)। [সং. চূর্ণ-তু. হি. চূণা]। ̃ কাম বি. দেওয়ালে চুন-গোলা জলের প্রলেপ (বাড়ি চুনকাম করা)। ̃ কালি বি. (আল.) কলঙ্ক (মুখে চুনকালি দেওয়া)। 83)
চুনা2, (কথ্য) চুনো
(p. 290) cunā2, (kathya) cunō বি. অতি ছোট মাছ। বিণ. অতি সংকীর্ণ (চুনাগলি)। ̃ পুঁটি বি. খুব ছোট ছোট পুঁটিমাছ; (ব্যঙ্গে) সামান্য বা গুরুত্বহীন লোক (চুনোপুঁটিদের শাস্তি দেওয়া সহজ। আসল চাঁইদের ধরতে পারবে?)। ̃ মাছ বি. ছোট ছোট মাছ।[সং. চূর্ণ]। 87)
চুর
(p. 294) cura বি. চূর্ণ, গুঁড়ো (লোহাচুর, আমচুর)। বিণ. 1 বিহ্বল; মাতাল, নেশাগ্রস্ত (মদে চুর হয়ে থাকা); 2 চূর্ণ; 3 নষ্ট, ধ্বংস ('যশ অর্থ মান স্বাস্হ্য সকলি করেছে চুর': র. সে.)। [সং. চূর্ণ]। ̃ মার বিণ. একেবারে চূর্ণ এবং ধ্বংস (শিশি-বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল)। 20)
চূর্ণ
(p. 294) cūrṇa বি. 1 গুঁড়ো (আমলকী চূর্ণ); 2 চুন; 3 আবির। বিণ. 1 চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন (পাথরটা চূর্ণ হয়ে গেছে); 2 একেবারে বিধ্বস্ত বা বিনষ্ট (গর্ব চূর্ণ হয়েছে)। [সং. √চূর্ণ্ + অ]। ̃ কার বি. চুনারি জাতি, চুন প্রস্তুতকারী। ̃ কুন্তল বি. কোঁকড়ানো চুল; চুলের ছোট স্তবক বা গুচ্ছ। ̃ ন বি. গুঁড়ো করা। ̃ নীয় বিণ. চূর্ণনযোগ্য, গুঁড়ো করার উপযুক্ত। ̃ বিচূর্ণ বিণ. একেবারে চূর্ণ (আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল); সম্পূর্ণ ধ্বংস (অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল)। চূর্ণিত, চূর্ণী-কৃত বিণ. গুঁড়ো করা হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট। চূর্ণী-ভূত বিণ. গুঁড়ো হয়েছে এমন। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660123
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273444
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876710
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162013
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934896
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870626
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737098
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679483

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us