Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তৈরীর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অযৌগিক
(p. 60) ayaugika বিণ. 1 যৌগিক নয় এমন; একাধিক উপাদান দিয়ে তৈরী নয় এমন; 2 (ব্যাক.) প্রকৃতি-প্রত্যয়যোগে সিদ্ধ নয় এমন। [সং. ন + যৌগিক]। 22)
অর্ডার
(p. 62) arḍāra বি. 1 হুকুম, আদেশ; নির্দেশ (আমার অর্ডার মানতে হবে); 2 ফরমাশ (জামার অর্ডার দিয়েছি)। [ইং. order]। অর্ডারি বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)। অর্ণব বি. সমুদ্র, সাগর। [সং. অর্ণস + ব, নিপাতনে]। ̃ .পোত, ̃ .যান বি. সমুদ্রগামী জাহাজ, সমুদ্রে চলাচল করে এমন যান। 6)
অয়ো-মুখ
(p. 60) aẏō-mukha বি. লোহামুখ বাণ, যে বাণের মুখ বা ডগা লোহার তৈরী। বিণ. মুখ বা ডগা লোহার তৈরী এমন, লৌহময় মুখবিশিষ্ট। [সং. অয়স্ + মুখ]। 20)
অয়ো-ময়
(p. 60) aẏō-maẏa বিণ. লৌহময়; লোহা দিয়ে তৈরী। [সং. অয়স্ + ময়ট্]। 18)
জাঁতা1
(p. 320) jān̐tā1 বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]। 6)
ঢেঁকি
(p. 362) ḍhēn̐ki বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। 6)
বড়-মানুষ, বড়-লোক
(p. 575) baḍ়-mānuṣa, baḍ়-lōka বি. ধনী ব্যক্তি ('বড় লোকের ঢাক তৈরী গরীবলোকের চামড়ায়': সুকান্ত)। [বাং. বড়2 + মানুষ, লোক]। বড়-মানুষি, (কথ্য) বড়-মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন। 23)
ভাঙা
(p. 661) bhāṅā ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ̃ .গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ̃ .চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। 2)
ভিত
(p. 664) bhita বি. 1 দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); 2 ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); 3 দিক, পাশ ('তালবন তারি চারি ভিতে': রবীন্দ্র)। [সং. ভিত্তি]। 50)
ভেলা1
(p. 670) bhēlā1 বি. কলা গাছের লম্বা খণ্ড কাঠের তক্তা প্রভৃতি পাশাপাশি জুড়ে তৈরী তরিবিশেষ [সং. ভেল, ভেলক]। 46)
ভোজ-পুরি
(p. 670) bhōja-puri বিণ. 1 ভোজপুরে তৈরী বা উত্পন্ন; 2 ভোজপুর দেশের (ভোজপুরি দারোয়ান)। বি. ভোজপুরের অধিবাসী। [ভোজপুর + বাং. ই]। 77)
মই
(p. 675) mi বি. 1 বাঁশ কাঠ প্রভৃতির তৈরী সিড়িবিশেষ; 2 চষা জমিতে মাটি গুঁড়ো করার জন্য বাঁশের তৈরী মইয়ের আকারের যন্ত্রবিশেষ। সং মদিকা, মদি]। মই দেওয়া ক্রি. বি. মই চালিয়ে চষা জমির জমাট মাটি গুঁড়ো বা ঝুরঝুরে করা। 3)
মঠ
(p. 676) maṭha বি. 1 সন্নাসীদের আশ্রম বা আখড়া; 2 মন্দির (গৌড়ীয় মঠ, বা বেলুড় মঠ); 3 টৌল, বিদ্যামন্দির; 4 (বাং.) চিনি দিয়ে তৈরী মন্দিরাকৃতি মিঠাইবিশেষ। [সং √ মঠ্ + অ]। 41)
মন্দিরা
(p. 676) mandirā বি. কাঁসার তৈরী করতালজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ ('দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে': রবীন্দ্র)। [দেশি]। 197)
মাচা, মাচান
(p. 692) mācā, mācāna বি. 1 বাঁশ ইত্যাদির তৈরী উঁচু বেদী বা মঞ্চ; 2 শিকারের জন্য তৈরী ভারাবিশেষ। [ সং. মঞ্চ]। 62)
মাজু-ফল
(p. 692) māju-phala বি. 1 বড়ো বড়ো গাছে কীটবিশেষের তৈরী ফলের মতো বাসাবিশেষ; 2 ওষুধ এবং কেশরঞ্জনীরূপে ব্যবহৃত উক্ত বাসা। [হি. মাজু ফা. মাজ + বাং. ফল]। 69)
মাট
(p. 692) māṭa বিণ. 1 মাটির মধ্যে উত্পন্ন (মাটকলাই); 2 মাটির তৈরি (মাট কোঠা)। [ বাং. মাটি.]। ̃ .কলাই বি. চীনাবাদাম। ̃ .কোঠা বি. মাটির তৈরী দুই বা ততোধিক তলবিশিষ্ট বাড়ি। 78)
মাথাল
(p. 692) māthāla বি. ঘাস-পাতা দিয়ে তৈরী ছাতাবিশেষ, টোকা। [বাং মাথা + লং]। 119)
মাদ্রাজি
(p. 692) mādrāji বিণ. 1 মাদ্রাজসম্বন্ধীয় মাদ্রাজী ঝাল; 2 মাদ্রাজে তৈরী বা উত্পন্ন মাদ্রাজি কাপড় বি. মাদ্রাজের অধিবাসী [বাং. মাদ্রাজ + ই]। 130)
মার্কিন
(p. 700) mārkina বি. 1 (কলে তৈরী) মোটা সুতিকাপড়বিশেষ; 2 আমেরিকা যুক্তরাষ্ট্র (মার্কিনমুলুক); 3 আমেরিকার অধিবাসী। বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয় (মার্কিন রীতি)। [ ইং. American। মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়। 38)
মাহিষ
(p. 704) māhiṣa বিণ. 1 মহিষসম্বন্ধীয়; 2 মোষের দুধে তৈরী, ভঁয়সা। [স. মহিষ+অ]। 6)
মিশ্র
(p. 707) miśra বিণ. 1 মিশ্রিত, অন্যের বা অন্য কিছুর সঙ্গে মিশানো হয়েছে এমন (মিশ্র তরল); 2 অবিশুদ্ধ (মিশ্র ভাষা, মিশ্ররাগ); 3 (.গণি) জটিল, যৌগিক, টাকা-আনাপাউন্ড-শিলিং প্রভৃতি অর্থ-পরিমাণ-সম্বন্ধীয়, compound (মিশ্র যোগ, মিশ্র বিয়োগ)। বি. 1 (বিজ্ঞা.) মিশ্রিত দ্রব্য; 2 ব্রাহ্মণের উপাধি বা পদবিবিশেষ। [সং. √ মিশ্র্ + অ]। ̃ ণ বি. 1 মিশ্রিতকরা বা হওয়া; 2 মিলন, সংযোগসাধন; 3 ভেজাল (দুধে জলের মিশ্রণ)। ̃ .রাগ বি. দুই বা ততোধিক রাগের মিলনে তৈরী রাগ। মিশ্রিত বিণ. মিশানো হয়েছে এমন। 6)
মুগা
(p. 708) mugā বি. 1 রেশমকীটবিশেষ; 2 রেশমকীটের লালা থেকে প্রস্তুত রেশম বা তাতে তৈরী বস্ত্র। [অস.]।
মুগুর
(p. 710) mugura বি. কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরী মোটা দণ্ডবিশেষ, গদা। [সং. মুদ্গর]। 2)
মৃণ্ময়
(p. 714) mṛṇmaẏa বিণ. মৃত্তিকানির্মিত, মাটির তৈরী, মেটে। [সং. √ মৃদ্ + ময়]। স্ত্রী. মৃন্ময়ী (মৃন্ময়ী প্রতিমা) 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660006
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273320
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876614
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161849
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934828
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870587
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737047
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679380

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us