Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বিধাগ্রস্ত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ
(p. 114) itastata (barji.) itastatḥ ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন। 11)
কিন্তু
(p. 190) kintu অব্য. অথচ, পক্ষান্তরে (সে দরিদ্র কিন্তু সত্)। বিণ. দ্বিধাগ্রস্ত, সংকুচিত (কিন্তুভাব)। বি. সংকোচ, দ্বিধা, (তার কথাবার্তায় একটা কিন্তু রয়েছে)। [সং. কিম্ + তু]। কিন্তু কিন্তু বি. দ্বিধার ভাব, আমতা আমতা। 13)
কুণ্ঠ
(p. 194) kuṇṭha বিণ. 1 (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); 2 সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)। [সং. √ কুণ্ঠ্ + অ]। কুণ্ঠা বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়। কুণ্ঠিত বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ। বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা। 73)
দোদুল্য-মান
(p. 421) dōdulya-māna বিণ. 1 ক্রমাগত দুলছে এমন (দোদুল্যমান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, একবার মনে হচ্ছে এটা করি আর একবার মনে হচ্ছে ওটা করি-এই ভাবযুক্ত (আর দোদুল্যমান না থেকে একটা স্হির সিদ্ধান্ত নিয়ে নাও)। [সং. √ দুল্ + যঙ্ + মান (শানচ্)]। 84)
দোলাচল-চিত্ত
(p. 425) dōlācala-citta বিণ. অস্হিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। বি. দ্বিধা, অস্হিরচিত্ততা। [সং. দোলা (√ দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]। 4)
দোলায়-মান
(p. 425) dōlāẏa-māna বিণ. 1 দুলছে এমন, দোদুল্যমান (দোলায়মান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, সংশয়াপন্ন; 3 ঝুলন্ত। [সং. √ দোলায় (দোলা + ক্যঙ্) + মান (শানচ্)]। 5)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2661444
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2275122
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1878331
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1164387
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935584
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 871083
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737702
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 680867

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us